রাজনীতি

বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দেবে: প্রধানমন্ত্রী

  • 5:48 pm - October 04, 2021
বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দেবে: প্রধানমন্ত্রী

ঢাকা: ভোটে জেতার আত্মবিশ্বাস না থাকায় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। দলটিকে মানুষ কোন আশায় ভোট দেবে এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি আগের মতোই নির্বাচন কমিশন গঠন করবেন বলেও জানান তিনি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জিয়ার শাসনামলে সামরিক বাহিনীর যেসব কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তার তদন্ত হওয়া উচিত। এছাড়া, ই-কমার্সের নামে প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এমন প্রতারকদের শনাক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

সেসঙ্গে জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বলে জানান শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আর্ন্তজাতিক সংস্থাগুলোর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক আন্তর্জাতিক সংস্থার কর্মকাণ্ডে মনে হয়, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর বিষয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই। আমার কাছে একটা জিনিস মনে হয়, রিফিউজি থাকলে কিছু লোকের লাভই হয়। অনেক প্রস্তাব আসে রোহিঙ্গাদের জন্য, এখানে অনেক কিছু করে দিতে চায়। আমি সোজা বলে দিই, যান মিযানমারে, ওখানে ঘর করেন, স্কুল করেন, এখানে করা লাগবে না। আমার কাছে যেটা মনে হয়, তাদের কাছে সব কিছুই যেন একটা ব্যবসা।’

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়হীনদের সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ঘর নিয়ে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ’আশ্রয়ণ প্রকল্পে ৯টি জায়গায় দুর্নীতি পেয়েছি। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। তবে তিনি জানতে চান গৃহহীনদের দেয়া দেড় লাখ ঘরের সবগুলোই কি ভেঙে পড়েছে নাকি কেউ ভেঙেছে? এ সময় প্রধানমন্ত্রী প্রজেক্টরে ক্ষতিগ্রস্ত কিছু ঘরের ছবি দেখিয়ে বলেন, এগুলো হাতুড়ি-শাবল দিয়ে ভেঙেছে। আপনারা বিষয়টি একটু ভালো করে দেখেন, খোঁজ নেন। আপনারা এটা খুঁজে বের করলেন না, কারা এটা ভাঙল। করোনাকালে ঘরগুলো তৈরির ফলে এত মানুষের কাজের সুযোগ হলো, সেটাও দেখলেন না। আমি কি জানতে পারি কেন আপনারা এটা দেখেননি?’

’এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের মানুষকে উৎসর্গ করার কথা জানিযে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনার মধ্যেও অর্থনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বীকৃতি এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’। এই সম্মাননা দেশের মানুষের প্রাপ্য।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au