খেলাধুলা

সাকিবের ভূয়সী প্রশংসায় কলকাতার অধিনায়ক

  • 7:29 am - October 04, 2021

নতুন সময় ডেস্ক : দীর্ঘ বিরতির পর অবশেষে কলকাতা নাইটরাইডার্সের একাদশে ফিরলেন সাকিব আল হাসান। রোববার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফেরার ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। অভিষেক শর্মাকে ফেরানোর পাশাপাশি কেন উইলিয়াসনকে রানআউট করে সাকিব। অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

তবে ম্যাচ জয়ে সাকিবকে ব্যাটিংয়ে নামানোর প্রয়োজন পড়েনি এইউন মরগানের। ছয় উইকেটে জিতে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করেছে কলকাতা।  হায়দরাবাদকে ১১৫ রানে বেঁধে ফেলার পর শুবমান গিলের (৫৭) ফিফটিতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় কলকাতা। এমন দুর্দান্ত জয়ে সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার অধিনায়ক মরগান। সাকিবের পারফরম্যান্সের প্রশংসা ঝড়ল নাইট অধিনায়কের কণ্ঠে।

ম্যাচের পর মরগান বললেন, ‘আমাদের এই বিশাল জয়ে সাকিবের অবদান অনেক। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে রাখলে দলের গভীরতা ও শক্তি বেড়ে যায়। তার স্কোয়াডে থাকা মানে বিরাট বিলাসিতা। সে এসেছে এবং ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে। দুর্দান্ত ছিল সে।’ সাকিবকে নিয়ে মরগানের এমন প্রশংসায় যে প্রশ্ন সামনে চলে আসে – তবে এতোদিন ধরে সাকিবকে কেন ডাগআউটে রাখা হয়েছিল? আমিরাত পর্বে সাকিব কেন অবহেলিত ছিলেন?

এ নিয়ে কোনা বক্তব্য দেননি নাইট অধিনায়ক। কলকাতার দুই ম্যাচ আগে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোট পেয়ে একাদশের বাইরে ছিটকে যাওয়ার পরও সাকিবকে বাইরে রাখা হয়, নেওয়া হয় কিউই পেসার টিম সাউদিকে। পরের ম্যাচে ফার্গুসনের বদলিতে নেওয়া হয় আরেক কিউই তারকা টিম সেইফার্টকে।

অবশেষে দুবাইয়ে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে ফেরেই নিজের মূল্যও বুঝিয়ে দেন সাকিব। ৪ ওভার বোলিংয়ে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। দারুণ ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে কেন উইলিয়ামসনকে রান আউট করেন। যা দলের জয়ে বিরাট ভূমিকার রাখে। ৬ উইকেট হাতে রেখেই ১১৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডট কম

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au