খেলাধুলা

কোনো কিছু পাওয়ার আশায় ইংল্যান্ডে যাচ্ছি না : মিসবাহ

  • 11:05 am - June 15, 2020
কোনো কিছু পাওয়ার আশায় ইংল্যান্ডে যাচ্ছি না : মিসবাহ

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রার্দুভাব দিন-দিন পুরো বিশ্বজুড়েই বাড়ছে। কোন কিছুতেই থামছেনা সংক্রমণ। তারপরও করোনার উপস্থিতির মাঝেই দীর্ঘ তিন মাস পর আবারো আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আগামী মাসে নিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টেস্ট সিরিজ আয়োজন করছে ইংল্যান্ড। করোনার উপস্থিতি সত্ত্বেও ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের যাওয়া নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছে, আর্থিক সুবিধা নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছে ক্যারিবীয়রা।

এবার প্রশ্ন উঠল পাকিস্তান ক্রিকেট দলকে ঘিরে। এই কঠিন পরিস্থিতিতেও পাকিস্তানও কেন ইংল্যান্ড সফরে যাচ্ছে? ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে, নিজেদের প্রয়োজনেই ইংল্যান্ডের সাথে সর্ম্পকটা ভালো রাখছে পাকিস্তান। যাতে ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে খেলতে যায় ইংল্যান্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি সন্ত্রাসী হামলার পর বিশ্ব ক্রিকেটের বড়-বড় দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে। এক কথায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। তাই এই কঠিন সময়ে এই সফরের বিনিময়ে ভবিষ্যতে ইংল্যান্ডকে নিজ দেশে আনার কোন প্রতিশ্রুতি পাকিস্তান পেয়েছে কিনা- অনেকের মনেই সে পশ্ন উঁকি মারছে।

এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক বলেন, ‘কোন প্রতিদান পাওয়ার আশায় এই সফরে যাচ্ছে না পাকিস্তান দল। এই সফরের বিনিময়ে ইংল্যান্ড যে ভবিষ্যতে আবার পাকিস্তান সফর করবে, এমন কোনো অলিখিত চুক্তি দুই দেশের বোর্ডের মধ্যে হয়নি। এসব আমাদের মনের মধ্যে নেই, এই সফরের বিনিময়ে ইসিবি ভবিষ্যতে আমাদের জন্য কিছু করবে। আমরা কোন কিছুরই আশা করছি না। যেখানেই হোক, যেভাবেই হোক আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা আমাদের জন্য জরুরি। খেলোয়াড়রা মাঠে ফিরতে মুখিয়ে আছে। সমর্থকরাও তাই। তাই এই মূর্হুতে ক্রিকেট মাঠে ফেরাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au