সাক্ষাৎকার

দক্ষিণের মেয়র তাপসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে কাউন্সিলর মানিক

  • 11:35 am - September 11, 2021
দক্ষিণের মেয়র তাপসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে কাউন্সিলর মানিক

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে শিক্ষার্থীরা। মহামারির মধ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নিয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালে সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয়, সেই কারণেই ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার জন্য মাঠে থেকে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

সম্প্রতি সরকার ঘোষিত স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর থেকে কাউন্সিলর মানিক তার এলাকার স্কুল-কলেজে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখেন।

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নেতৃত্বে অত্র এলাকার স্কুল-কলেজে সকালে লার্ভিসাইড ও বিকালে ফগিং এর মাধ্যমে কাজ চলছে। যাতে কোন শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত না হয়।

দক্ষিণের মেয়র তাপসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে কাউন্সিলর মানিক

তিনি বলেন, অত্র এলাকার স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকায় বিভিন্ন পাত্রে অথবা টপে পানি জমে থাকতে পারে। সেখানে ডেঙ্গু মশার জন্ম হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নেতৃত্বে সচেতন মূলক কাজ করে যাচ্ছি।

স্কুল কলেজের কর্তৃপক্ষের উদ্দেশ্যে কাউন্সিলের মানিক বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিষ্কার রাখুন ও ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করুন। তাতে আপনারা ও শিক্ষার্থীরা সুরক্ষা থাকতে পারবে।

তিনি বলেন, আমরা যদি একটু সচেতন হই এবং এই এডিস মশার উৎসস্থল ধ্বংস করি তবে খুব দ্রুত ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

তিনি বলেন, মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে দ্রুত ছড়িয়ে পড়ে। বাসার বারান্দায় রাখা গাছের টব, প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলে পানি জমতে দেয়া যাবে না। তাহলেই জেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au