রাজনীতি

রাজশাহীতে নগর মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • 3:11 pm - September 09, 2021

স্টাফ রিপোর্টার : জাতীয়তবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর মহিলা দল গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি। যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সখিনা খাতুন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক ও জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।

উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক সামসুন্নাহার, মুসলিমা বেবগম বেলী, জরিনা খাতুন ও জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনিসহ মহিলাদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এদেশে এখন রাজনীতি করার কোন পরিবেশ নেই। দীর্ঘ একযুগ ধরে দেশে স্বৈরশাসন চলছে। এই দু:শাসনের আমলে প্রধান বিরোধীদল বিএনপিকে ভাঙ্গার অনেক চেষ্টা করে ব্যার্থ হয়ে সরকার রাস্তায় মিছিল মিটিং করতে দিতে ভয় পায়। ষড়যন্ত্র করে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করেছে। তাঁকে এখন কারাগারে না রাখলেও গৃহবন্দি করে রেখেছে এই সরকার। এই সরকার তাদের আজ্ঞাবহহ আওয়ামী পুলিশলীগকে দিয়ে অত্যাচার এবং একমুখি আচরন করে সম্মেলন করে কমিটিও গঠন করতে দিচ্ছেনা। তবে যতই অত্যাচার করুক বিএনপি পূর্বের তুলনায় আরো শক্তিশালী হয়েছে।

এখন শুধু সময়ের ব্যাপার। যে কোন সময় সরকার পতনের ডাক আসতে পারে। এই ডাকে নারী পুরুষ সকলকে রাজপথে নামার আহবান জানান তিনি। বক্তব্য শেষে শহীদ জিয়া ও তাঁর পরিবারের মৃত সদস্য, মৃত ও নিহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফিরাত, করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পদ্মার পাড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, কাঁটাখালী পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান দুলাল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, দপ্তর সম্পাদক রোমেলা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল রেখা ও নার্গিস এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভীন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও যুগ্ম আহবায়ক আরফিন কনকসহ মহিলাদল বিভিন্ন থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নানামূখী প্রতিভার নেতা। তিনি নারী উন্নয়নের কথা চিন্তা করে আজকের এইদিনে মহিলা দল গঠন করেছিলেন। তিনি মনে করতেন একটি গোষ্ঠিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই নারীদের উন্নয়ন, কর্মমুখীকরণ এবং লেখাপড়া শিখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সহযোগিতা করার লক্ষে তিনি এই দল গঠন করেন। তারা আরো বলেন, এখন দেশে কারো স্বাধীনতা নাই। নারীরা পদে পদে লাঞ্ছিত, নির্যাতন ও ধর্ষনের শিকাড় হচ্ছে।

দেশে কোন প্রকার আইনের শাসন না থাকা এবং বিচারহীনতার কারনেই এই অবস্থা হয়েছে। দেশের তিনবারে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৮ বছর বয়সেও জেল দিয়ে কারাগারে রেখেছে। তাহলে সাধারণ জনগণের কি অবস্থা তা সবাই বুঝতে পারছেন। এখন সময় এসেছে এই ভোটার বিহিন সরকারের পতনের। হয়ত খুব দ্রুত সময়ের মধ্যে কেন্দ্র থেকে সরকার পতনের আন্দোলনের রুপ রেখা তেরী হবে এবং ঘোষনা আসবে।

এই আন্দোলনে সবাইকে রাজপথে নেমে সরকার পতনের আহবান জানান বক্তারা। বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au