খেলাধুলা

পিএসজির জার্সিতে মেসির অভিষেক, ‘সেরা ফর্মের ধারেকাছেও নেই’

  • 1:44 pm - August 30, 2021

নতুন সময় ডেস্ক : অবশেষে পিএসজির হয়ে অভিষেক ঘটল লিওনেল মেসির। ৩০ নম্বর জার্সি গায়ে চড়িয়ে প্রথম ম্যাচটি খেললেন তিনি।  ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের দিকে নেইমারের বদলি হিসেবে নামেন মেসি। দুই-একবার প্রতিপক্ষ রাঁসের ডি-বক্সের কাছে বল নিয়ে গেলেও ট্যাকলিংয়ে পড়ে যান। একবার ফাউলের শিকার হন।

সব মিলিয়ে অভিষেক ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মেসি। চিরচেনা ফর্মে পাওয়া যায়নি আর্জেন্টাইন অধিনায়ককে। বিষয়টি অবশ্য মেনে নিয়েছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। তার মতে, এ মুহূর্তে নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই মেসি। কোপা আমেরিকা জয়ের পর বেশ কিছু সময় বিরতির কারণে এমনটি হচ্ছে বলে মনে করে পচেত্তিনো।

পিএসজি কোচ বলেন, ‘লিওনেল মেসি এখন তার সেরা ফর্মের ধারেকাছেও নেই। তা থেকে অনেক দূরে অবস্থান করছে। তবে সে ফর্মের ফেরার জন্য অনুশীলনে বেশ মনোযোগী। আশা করি, আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে সপ্তাহ দুয়েকের মধ্যে পুরো ফিট হয়ে যাবে সে। সত্যি বলতে, তার কাছে আমাদের অনেক আশা। তার সেরাটা দেখতে তো মুখিয়ে আছি আমরা।

এ মুহূর্তে এটাই বলা যাচ্ছে— তার অভিষেকটা হয়ে গেছে। ওর জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল।’ অভিষেক রাঙাতে না পারলেও মেসি যে অত খারাপ খেলেননি সে দাবি পচেত্তিনোর। বললেন,  ‘ও ভালোই খেলেছে, বলে প্রথম ছোঁয়া থেকেই সে দলের মধ্যে একটা শান্তির ভাব নিয়ে এসেছে। সে খুশি ছিল, দলের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে সে।

দলকে সাহায্য করাটা, ফ্রান্সের পরিবেশ, ভিন্নতর ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো চাপে আছে সে। আমার মনে হয় অভিষেকটা ভালোই ছিল তার। জয় দিয়ে শুরু করাটাও ভালো হয়েছে ওর জন্য। শুধু আমাদের সমর্থকরাই নয়, সব দর্শকই যে ওর জন্য গলা ফাটিয়েছেন, এটাও খুব ভালো লেগেছে। মেসির সেরা অর্জনের এটি একটি।’

রোববার রাতে মেসির অভিষেক ম্যাচে দারুণ প্রতিভা দেখিয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে রাঁসকে হারিয়েছে পিএসজি।  আগামী ১২ সেপ্টেম্বর ক্লেগমোঁ ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। তার আগেই মেসি ছুটবেন আর্জেন্টিনার হয়ে খেলতে লাতিন আমেরিকায়।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au