অর্থনীতি

তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ করতে অর্থমন্ত্রীকে চিঠি

  • 7:10 pm - June 14, 2020
তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ করতে অর্থমন্ত্রীকে চিঠি

ঢাকা: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর কমানোয় ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে নিরুৎসাহিত হবে বলে অভিমত দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটি বলছে, বর্তমানে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহার ১০ শতাংশ ব্যবধান থাকা সত্ত্বেও ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে চায় না। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির করহার কমানোর মাধ্যমে আরও নিরুৎসাহিত করা হয়েছে। এ সমস্যা সমাধানে তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ করা উচিত।

রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়ে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত বাজেটের জন্য এই দাবি করেছে বিএমবিএ। সংগঠনটির সভাপতি মো. ছায়েদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন এ চিঠিতে সই করেন।

চিঠিতে বলা হয়, ‘প্রস্তাবিত বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির করহার ২.৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। যার ফলে এখন তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য হবে ৭.৫ শতাংশ। ফলে ভালো ও বড় প্রতিষ্ঠানগুলো আরও বেশি নিরুৎসাহিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে। অথচ ১০ শতাংশ পার্থক্যের মধ্যেও নিয়ন্ত্রক সংস্থা ভালো কোম্পানি আনতে পারছে না বলে প্রচুর অভিযোগ প্রচলিত আছে। সত্যিকার অর্থে নিয়ন্ত্রক সংস্থার কিছুই করার নেই। যারা প্রচলিত আইন মেনে শেয়ারবাজারে আসতে চায়, নিয়ন্ত্রক সংস্থা তাদের অনুমোদন দেয়।’

‘এই পরিস্থিতিতে শেয়ারবাজারের গভীরতা ও গতিশীলতা বৃদ্ধিতে ভালো ও বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের হারের পার্থক্য বৃদ্ধি করা প্রয়োজন।’

‘শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির হার ২৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার অনুরোধ করছি। তাতে বৃহৎ ও লাভজনক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হতে পারে। এর মাধ্যমে সরকারের মোট কর আয় কমবে না, বরং বাড়তে পারে। কারণ, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অনেক বেশি তদারকি হয়, যার ফলে কর ফাঁকি দেয়ার সুযোগ কম।’

মার্চেন্ট ব্যাংকের করহার কমানোর দাবি জানিয়ে বিএমবিএ’র চিঠিতে আরো বলা হয়, ‘বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকের ব্যবসার সুযোগ অত্যন্ত সীমিত। আর্থিক সক্ষমতার অভাব, নিজস্ব মূলধন ব্যতীত অন্য কোনো উৎস থেকে অর্থ যোগানের সুযোগ নেই। দীর্ঘ দিন ধরে শেয়ারবাজার মন্দা অবস্থায় আছে। তার ওপর মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭.৫ শতাংশ, যা মার্চেন্ট ব্যাংকের জন্য বাড়তি চাপ। তাছাড়া মার্চেন্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী আর্থিক প্রতিষ্ঠান নয়। তাই মার্চেন্ট ব্যাংকের করহার অন্যান্য অ-তালিকাভুক্ত কোম্পানির মতো ৩২.৫ শতাংশ নির্ধারণ করা উচিত।’

শেয়ারবাজারের অপ্রদর্শিত আয় বিনিয়োগের ক্ষেত্রে শর্ত তুলে দেয়ার দাবি জানিয়ে বলা হয়েছে, ‘অপ্রদর্শিত আয় ১০ শতাংশ কর প্রদানের মাধ্যমে নিয়মিত করার সুযোগ রাখা হয়েছে ফ্ল্যাট ক্রয়, নগদ জমা, ব্যাংক জমা, সঞ্চয়পত্রে বিনিয়োগ ও শেয়ারবাজারে ৩ বছরের লক-ইন শর্তে বিনিয়োগ করার ক্ষেত্রে। এ ক্ষেত্রে অন্যান্য খাতের ন্যায় শেয়ারবাজারে বিনিয়োগের জন্যও কোনো শর্ত থাকা উচিত না। অন্যথায় শেয়ারবাজারের চেয়ে ব্যাংকে আমানত রাখা বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করার বিষয়ে মানুষ আগ্রহী বেশি হবে। এতে করে শেয়ারবাজার উপকৃত হবে না।’

‘শেয়ারবাজারের গভীরতা ও গতিশীলতা বৃদ্ধিতে বন্ড সহায়ক হতে পারে এবং এ বিষয়ে অনেক উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমাদের দেশের বিনিয়োগকারীরা ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করে ক্যাপিটাল গেইনে বেশি আগ্রহী। বন্ডকে আকর্ষণীয় ও জনপ্রিয় করতে হলে বন্ডের আয়ের ওপর করহার কমাতে হবে। অন্যথায় বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগে আগ্রহী হবে না। জিরো কুপন বন্ডকে আকর্ষণীয় বিনিয়োগ হিসাবে গণ্য করার জন্য কর প্রত্যাহার করা প্রয়োজন।’

চিঠিতে বলা হয়, ‘শেয়ারবাজারের দৈনন্দিন লেনদেনের ওপর ০.০৫ শতাংশ কর কাটা হয় এবং এটি ফেরত বা সমন্বয়যোগ্য নয়। যার ফলে একদিকে ব্যবসায় ক্ষতি হচ্ছে, অন্যদিকে কর প্রদান করে যাচ্ছে। বেশ কয়েক বছর আগে এ করহার ছিল ০.০১৫ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে এই করহার কমিয়ে আগের ন্যায় ০.০১৫ শতাংশ করার দাবি জানাচ্ছি।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au