খেলাধুলা

শত রানের নিচে অলআউট ভারত

  • 2:42 pm - August 25, 2021

নতুন সময় ডেস্ক : ইংল্যান্ডের মাঠে আরও একটি লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল। ইংরেজদের মাঠে এ নিয়ে ১০ বার শতরানের নিচে আউট হলো ভারত। ইংল্যান্ডের মাঠে ১৯৭৪ সালে সবচেয়ে কম ৪২ রানে অলআউট হয় ওজিত ওয়াদেকারের নেতৃত্বাধীন ভারত।তবে টেস্টে এনিয়ে ২৬ বার একশ রানের নিচে আউট হলো ভারত।

লিডসে চলতি টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ রানে ২ উইকেট হারানো ভারত এক পর্যায়ে ৫৮ রানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানেই অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। জেমস অ্যান্ডারসন আর ওলি রবসনের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। একাই তিন উইকেট নেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার অ্যান্ডারসন। দুই উইকেট শিকার করেন রবসন।

৫৮ রানে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বৃত্তবন্দি হয়ে পড়ে ভারত। দলকে খেলায় ফেরাতে শুরু থেকেই চেষ্টা করে যান ওপেনার রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কোহলি-রাহানেরা। ইনিংসের শুরু থেকে চাপের মধ্যে ব্যাটিং করে যাওয়া রোহিত শর্মা মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমে বেশি সময় থাকতে পারেননি। ৫ উইকেটে ৬৭ রান করা ভারত এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ৭৮ রানে শেষ হয় ভারতের ব্যাটের লড়াই।

নটিংহ্যামে সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির বাগড়ায় জয় পায়নি ভারত। লর্ডসে ব্যাটে-বলের নৈপুণ্যে স্বাগতিক ইংল্যান্ডকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারায় বিরাট কোহলিরা। পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুই খেলায় দাপট দেখানো ভারত লিডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই জেমস অ্যান্ডারসনের গতির মুখে বিব্রত অবস্থায় পড়ে যায়।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন অ্যান্ডারসন। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারাকে একই কায়দায় ফেরান ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।

তৃতীয় টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪.১ ওভারে মাত্র ৪ রানে লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারার উইকেট হারিয়ে বিপদে রয়েছে ভারত। দলকে খেলায় ফেরানোর আগেই অ্যান্ডারসনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে রয়েছেন বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সবশেষ আট ইনিংসে ফিফটির দেখা পাননি তিনি। ইংল্যান্ড সফরে এ নিয়ে চার ইনিংসে কোহলির সংগ্রহ মাত্র ৬৯ রান।

কোহলি আউট হওয়ার পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ওলি রবসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আজিঙ্কা রাহানে। দুপুরের খাবার শেষে মাঠে নেমেই রবসনের দ্বিতীয় শিকার হন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তার বিদায়ের মধ্য দিয়ে ৫৮ রানে ৫ উইকেট হারায় ভারত। ৫ উইকেটে ৬৭ রান সংগ্রহের পর শূন্য রানের ব্যবধানে ভারত হারায় রোহিত শর্মা, মোহাম্মদ সামি, রবিন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে। ৭৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মোহাম্মদ সিরাজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au