আন্তর্জাতিক

তালেবানের গুলিতে হারানো খুলির অংশ আজও রেখে দিয়েছেন মালালা

  • 2:40 pm - August 25, 2021

নতুন সময় ডেস্ক : নয় বছর আগে ২০১২ সালে তালেবানের গুলিতে মাথায় খুলির একটা অংশ হারিয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তালেবানের ভয়াবহতার চিহ্নস্বরূপ সেই খুলির অংশটি আজও নিজের কাছেই রেখে দিয়েছেন ২৪ বছর বয়সী মালালা।

সেই সময় মাত্র ১৫ বছর বয়স ছিল মালালার। অবশ্য মালালার সেই দিনের কোনো স্মৃতিই নেই। এ ব্যাপারে মালালা এক ব্লগ পোস্টে বলেছিলেন, আমার শরীরে একটি গুলির ক্ষত আর অনেক অস্ত্রোপচারের দাগ রয়েছে।  কিন্তু সেদিনের কোনো স্মৃতিই আমার নেই। নয়বছর পরও আমার সবচেয়ে ভালো বন্ধু দুঃস্বপ্ন।

মেয়েদের শিক্ষার ব্যাপারে প্রচারণা চালানোর অপরাধে ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান সদস্যরা মালালার স্কুল বাসে উঠে তার মাথায় গুলি ছোড়ে।  মালালা বলেন, চোখ খোলার পর বুঝেছিলাম আমি বেঁচে আছি। কিন্তু কোথায় আছি সেটা বুঝতে পারছিলাম না। আমার চারদিকে ছিল কয়েকজন অপরিচিত মানুষ। তারা ইংরেজিতে কথা বলছিল।

হাসপাতালের এক নার্সের কাছ থেকে আয়না চেয়ে নিজের মুখ দেখার পর চমকে উঠেন মালালা নিজের মুখের একটা অংশ শুধু চিনতে পারছিলেন তিনি।  তিনি বলেন, তার মাথার অর্ধেক অংশের চুল ফেলে দেওয়া হয়েছিল। মালালা ভেবেছিলেন এটা তালেবানের কাজ। কিন্তু নার্স তাকে বলেছিল চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য অর্ধেক চুল ফেলে দিয়েছে।

পাকিস্তানের চিকিৎসকরা তার খুলির একটি অংশ অপসারণ করেছিলেন। সেই অংশটি আজও নিজের বইয়ের তাকে রেখে দিয়েছে মালালা। মাথায় সেই আঘাতের কারণে এখনো চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হয় মালালাকে। মালালা জানান, তালেবান যখন আফগানিস্তানে লড়াই চালাচ্ছিল তখন তাদের দেওয়া ক্ষত সারানোর জন্য ষষ্ঠবারের মতো অস্ত্রোপচার চলছিল তার।

মালালা জানান, ৯ আগস্ট যখন বোস্টনে অস্ত্রোপচারের পর জেগে উঠে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ পতনের খবর পান মালালা। পরবর্তী কয়েকদিনে মালালা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের চিঠি লিখেছেন, ফোন করেছেন, ফোনে কথা বলেছেন আফগানিস্তানে থাকা নারী আন্দোলনকর্মীদের সাথে।  বেশ কয়েকজন নারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যাপারে সাহায্য করেছেন মালালা।

তবে সবাইকে সাহায্য না করতে পারার সীমাবন্ধতার কথাও তুলে ধরেছেন মালালা। যারা এই সংকটে কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না তাদের জন্য উদ্বেগ প্রকাশ করছেন মালালা। তিনি বলেন,  আমরা হৃদয় ভেঙে যাচ্ছে তাদের কথা ভেবে যাদের নাম আমরা ভুলে গেছি কিংবা জানিই না যে তারা সাহায্যের জন্য কাঁদছেন। অথচ কোনো সাহায্যই তারা পাচ্ছেন না।

মালালা তার গুলির লাগার পর গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন, যখন তালেবান আমাকে গুলি করেছিল, তখন পাকিস্তানসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা আমার নাম জানতেন। বিশ্বজুড়ে মানুষের সাহায্য ছাড়া তিনি আজকের এই অবস্থানে আসতেন না বলে জানিয়েছেন মালালা। মালালার গুলি লাগার পর বিশ্বজুড়ে হাজারও মানুষ ‘আমিই মালালা’ ক্যাম্পেইন শুরু করে।

তিনি বলেন, হাজারও মানুষের আমিই মালালা প্রচারণা, হাজার হাজার চিঠি, সহযোগিতার হাত, প্রার্থনা আর মিডিয়ার প্রতিবেদন ছাড়া আমি হয়তো চিকিৎসা সেবাই পেতাম না। আফগানিস্তানের পরিস্থিরিতে উদ্বেগ প্রকাশ করে মালালা বলেন, আমি নয় বছর পরও একটা গুলির ক্ষত থেকে সুস্থ হতে পারিনি। অথচ তালেবান গত চার দশকে আফগানিস্তানে লাখ লাখ গুলি চালিয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au