বিজ্ঞান ও প্রযুক্তি

যে নায়কের জন্য হাতাহাতি, লাথালাথিও হয়েছিল রবিনা ও কারিশমার মধ্যে!

  • 7:01 pm - June 14, 2020
যে নায়কের জন্য হাতাহাতি, লাথালাথিও হয়েছিল রবিনা ও কারিশমার মধ্যে!

ভারত: বলিউডে ঠান্ডা যুদ্ধ নতুন কোনও বিষয় নয়। কখনও তা প্রকাশ্যে চলে আসে। কখনও আবার সেইসব ঘটনা বলিউডের অন্দরেই সুপ্তই থেকে যায়। সব সময়েই কোনও না কোনও বিষয় নিয়ে, কারও না কারও সঙ্গে, এই যুদ্ধ হতেই থাকে।

কারিশমা কাপুর আর রাবিনা টেন্ডনের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা এক সময়ে হাতাহাতিতে গিয়ে দাঁড়ায়! কেন এই সম্পর্কের টানাপড়েন? কেনই বা তাদের সম্পর্ক হাতাহাতিতে পৌঁছেছিল? নব্বইয়ের দশকে বলিউডে সেরা নায়িকাদের নাম উঠলে, সেই তালিকায় থাকতেন রবিনা টেন্ডন এবং কারিশমা কাপুর।

বেশ কয়েকটি ছবিতেও এক সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাদেরকে। ছবিগুলোর মধ্যে অন্যতম— আন্দাজ আপনা আপনা (১৯৯৪), আতিশ (১৯৯৪), রক্ষক (১৯৯৬)। যদিও তারা সঙ্গে ছবি করেছে কিন্তু দু’জনের মধ্যে শীতল যুদ্ধ কিন্তু চলছিলই। এমনও হয়েছে মুখ দেখাদেখি হলেও কেউ কারও সঙ্গে কথা বলতেন না।

শোনা যায় তাদের মধ্যে ঝামেলার কারণ ছিলেন অজয় দেবগাণ। অজয়কে খুব পছন্দ করতেন রবিনা, বলিউডে এমন একটা গুঞ্জন ছিল। তিনি অজয়ের সঙ্গে ডেট করছেন। রাবিনাকে এমন দাবি করতেও শোনা গিয়েছিল। রাবিনা যখন এই দাবি করছিলেন, সেই সময় কারিশমার সঙ্গে অজয়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। কারিশমা-অজয়ের এই ঘনিষ্ঠতাকে রাবিনা না কি মেনে নিতে পারেননি। তখন থেকেই দুজনেরর মধ্যে বিরোধের সূচনা।

১৯৯৪ সালে দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কটা তিক্ত হয়ে উঠে। এমন সম্পর্ক নিয়েও তারা সঞ্জয় গুপ্ত-র ‘আতিশ’ ছবিতে কাজ করছিলেন। পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানও এই ছবিতে কাজ করছিলেন। এক সাক্ষাত্কারে তিনি জানান, ছবির শুটিংয়ের সময় দুই অভিনেত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা হাতাহাতিতে পৌঁছয়। এমনকি লাথালাথিও চলে দু’জনের মধ্যে! ছাড়াও ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতেও দু’জনে এক সঙ্গে কাজ করেছেন।

এক সাক্ষাত্কারে রাবিনা জানান, তাদের দু’জনের মধ্যে ঝামেলা নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী, আমির এবং সালমান খান। আমির ও সালমান ওই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন।

এক সাক্ষাত্কারে রাবিনা বলেছিলেন, “কারিশমা এবং আমার মধ্যে ঝমেলা মেটানোর জন্য আমির, সালমান এবং পরিচালক রাজকুমার একটা পরিকল্পনা করেন। ছবিতে আমাদের দু’জনকে একটা থামের সঙ্গে বেঁধে রাখার একটা দৃশ্য ছিল। রাজকুমার বলেন, যতক্ষণ না আমরা একে অপরের সঙ্গে কথা বলব, ততক্ষণ থামের সঙ্গেই আমাদের বেঁধে রাখা হবে।” দীর্ঘ দিন দু’জনের মধ্যে এই ঠান্ডা লড়াই চলছিল।

তবে এখন তারা সেই লড়াই থেকে অনেক যোজন দূরে। সম্পর্কের বরফ গলেছে দু’জনের মধ্যে। অজয় দেবগণকে কেন্দ্র যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, এই দুই বলিউড নায়িকার মেয়েদের হাত ধরেই সেই ঝামেলার সমাপ্তি ঘটেছে।

কারিশমার মেয়ে সামাইরা এবং রাবিনার মেয়ে রাশা একই স্কুলে পড়ে। দুই মায়ের সম্পর্ক এক সময় যেমন আদায়-কাঁচকলায় থাকলেও, তাদের দুই মেয়ের সম্পর্ক ঠিক তার উল্টো। রাশা এবং সামাইরা একে অপরের খুব ভাল বন্ধু হয়ে উঠেছিল।

রবিনা এক সাক্ষাত্কারে এ প্রসঙ্গে বলেন, “আমাদের মেয়েরা একই স্কুলে পড়ে। সেই টানাপড়েনটা কারিশমার সঙ্গে আগের আর নেই। আমরা আমাদের মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করি।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au