খেলাধুলা

পিএসজির হয়ে মেসি মাঠে নামছেন কবে, জানালেন কোচ

  • 5:46 am - August 22, 2021

নতুন সময় ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুরু থেকেই দুর্দান্ত খেলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।  টানা তিন জয় পেয়েছে দলটি। কিন্তু তাতে যেন মন ভরছে না ফরাসি জায়ান্ট সমর্থকদের। দলের নতুন সদস্য লিওনেল মেসি কবে পিএসজির হয়ে নামছেন, সে প্রতীক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। এদিকে এক সপ্তাহ ছুটি পেয়ে নিজের ঘর বার্সেলোনায় গেছেন মেসি। সেই খবর আসতেই পিএসজি সমর্থকদের মন আরও ভারি হয়ে উঠেছে।

পিএসজির জার্সিতে মেসিকে দেখার আর তর সইছে না তাদের। চাতকের ন্যায় সমর্থকদের এমন অপেক্ষায় বিষয়টি ঠাহর করতে পেরেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। সরাসরি না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে মেসির পিএসজি অধ্যায়। ধৈর্যের বাঁধ ভাঙা সমর্থকদের হয়ে ইতালীয় সাংবাদিকরা পচেত্তিনোকে প্রশ্ন করেন— আগামী ২৯ আগস্ট রাঁসের বিপক্ষে ম্যাচে মেসির অভিষেক হতে যাচ্ছে?

সরাসরি উত্তর না দিলেও পচেত্তিনো বলেন, সপ্তাহটি মেসির জন্য খুব ভালো ছিল, তাই আমরা আশাবাদী আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। পরের সপ্তাহটি লম্বা হতে যাচ্ছে, কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমরা আশা করি তাকে স্কোয়াডে রাখা হবে। প্রতিযোগিতামূলক পর্যায়ে শুরু করতে পারে (রাঁসের বিপক্ষে)।

এর আগে ব্রেস্তের বিপক্ষে মেসির অভিষেক ঘটতে যাচ্ছে ভেবে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু মাঠে গিয়ে মেসিকে না দেখে হতাশ হন সমর্থকরা। সে ম্যাচে এমবাপ্পের নৈপুণ্যে ব্রেস্তকে ৪-২ গোলে হারিয়ে দেয় পিএসজি। কিন্তু সেই জয়কেও ছাপিয়ে যায় মেসির অভিষেক কবে ঘটবে সেই আলোচনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au