আইন আদালত

গৃহশিক্ষকতার আড়ালে ডাকাতদের তথ্য দিচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা!

  • 6:27 am - August 20, 2021
গৃহশিক্ষকতার আড়ালে ডাকাতদের তথ্য দিচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা!

ঢাকা: এবার বেরিয়ে এসেছে পিলে চমকানো তথ্য। পেশাদার ডাকাত দলের সঙ্গে হাত মিলিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেউ কেউ।

গৃহশিক্ষক হিসেবে বাসা-বাড়িতে যাতায়াতের সুযোগে ছাত্র-ছাত্রীর পরিবারের আর্থিক অবস্থার খোঁজ ডাকাতদের কাছে পৌঁছে দিচ্ছে তারা। সে-তথ্যের ভিত্তিতে হামলা করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিচ্ছে ডাকাতরা। রাজধানীর ফকিরেরপুল থেকে চার সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এ তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

এছাড়াও, বাসা-বাড়িতে চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়ছে কাজের লোক ও নিরাপত্তা কর্মীদের অনেকে। সম্পদের লোভে কখনও কখনও খুন করতেও পিছপা হয় না তারা। রাজধানীতে গেল এক বছরে এধরনের ঘটনায় মামলা হয়েছে অন্তত ১৭টি।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা বিভাগ-প্রশাসন) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘বাসার কাজের লোক, দারোয়ান এবং নিরাপত্তারক্ষীরা ডাকাতদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। এভাবেই ডাকাত দলের সদস্যরা তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে থাকে।’

মাহবুব আলম আরও বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন বাসায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে। গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।’

চার সদস্যের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টার্গেট বাসায় গভীর রাতে ঢুকে অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে ডাকাতেরা। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই টাকার ভাগ পেয়ে থাকে তথ্যদাতারাও।

ডাকাতিতে সহায়তাকারী গৃহশিক্ষক, কাজের লোক ও নিরাপত্তাকর্মীদের তালিকা তৈরি করে গ্রেপ্তার অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশ।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au