খেলাধুলা

টেস্টে ফিরতে প্রস্তুত ওয়াহাব!

  • 11:24 am - June 13, 2020
টেস্টে ফিরতে প্রস্তুত ওয়াহাব!

ক্রীড়া ডেস্ক: মাস খানেক আগেই হঠাৎ করেই মোহাম্মদ আমিরের সঙ্গে ওয়াহাব রিয়াজও জানিয়ে দেন টেস্টে আর খেলবেন না। মূলত এরপর থেকেই এ দুই ক্রিকেটার সমালোচনার মুখে পড়েন। এর পেছনের কারণ হল, আগামী মাসেই পাকিস্তান দল ইংল্যান্ডে যাবে। সেখানে পেসারদের রাজত্ব। কিন্তু তার আগেই ঐ দুই ক্রিকেটার লাল বলে না খেলার কথা জানিয়ে দেন। তবে খুশির খবর আছে পাকিস্তানি ভক্তদের জন্য। বিরতি ভেঙে সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে প্রস্তুত ওয়াহাব।

তিন টেস্ট ও সমান টি-টোয়েন্টি ম্যাচের ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাসের কারণে পুরো দল একসঙ্গেই উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশে। যেহেতু টি-টোয়েন্টির জন্য আলাদা দল করা হয়নি, ওয়াহাব শুরু থেকেই থাকবেন দলের সঙ্গে, তাই পাকিস্তান চাইলে তিনি টেস্টেও খেলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রধান কোচ মিসবাহ-উল-হক।

সত্যি কি বিরতি ভেঙে টেস্টে ফিরতে চান ওয়াহাব, এমন প্রশ্নে মিসবাহ বলেছেন, ‘হ্যাঁ এটা নিয়ে আমি ওয়াহাবের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, যদি প্রয়োজন পড়ে, তাহলে ইংল্যান্ডে টেস্টে খেলতে সে প্রস্তুত আছে।’

এখন পর্যন্ত ২৭টি টেস্ট খেলেছেন ওয়াহাব, যার সবশেষটি ২০১৮ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডে তিনি বরাবরই কার্যকর। এজন্য পাকিস্তানও চাইছে ইংলিশ কন্ডিশনে তার অভিজ্ঞতা কাজে লাগাতে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au