ময়মনসিংহ মেডিকেলে সংস্কৃতি প্রতিমন্ত্রীর ৮,১১৬ সিলিন্ডার অক্সিজেন প্রদান
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ১৭৯টি-সহ অদ্যাবধি সর্বমোট ৮,১১৬ (আট হাজার একশত ষোল) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
মমেক হাসপাতালে আগামীকাল (২০ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এসব তথ্য নিচ্শিত করেছেন।