রাজনীতি

প্রজন্ম থেকে প্রজন্মান্তর বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে: স্পীকার

  • 6:36 am - August 19, 2021
প্রজন্ম থেকে প্রজন্মান্তর বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে: স্পীকার

হাবিপ্রবি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) “জ্যোতির্ময় স্মৃতিতে বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে (জুম ও ফেসবুক লাইভ) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সম্মানিত আলোচক হিসেবে যুক্ত ছিলেন ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো ও হাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. আফজাল হোসেন ও হাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড.নুর-ই- নাজমুন নাহার এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য নাম। প্রতিটি আন্দোলন সংগ্রামে জনগনকে সম্পৃক্ত করে অধিকার আদায়ে রাজনৈতিক কর্মসূচি চালাতেন বঙ্গবন্ধু। একারণে ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের সকল অধ্যায়ে সফল নেতা হয়ে উঠেছিলেন তিনি। অনেকে তার বর্ণাঢ্য কর্মময় জীবন ও স্বাধীনতায় অবদানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে, এ ব্যাপারে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে তার জীবনাদর্শ।

তিনি প্রত্যাশা রেখে আরো বলেন, জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শিখরে হাবিপ্রবির তরুন মেধাবীদের দীপ্ত পদচারণায় মুখর হয়ে উঠুক এ ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেকে প্রস্তুত করতে হবে পরবর্তী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায়।

উল্লেখ্য, ডিজিটাল প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন। আলোচনা অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখানো হয়।

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au