আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের ব্যাপারে যা বললেন জো বাইডেন

  • 5:33 am - August 19, 2021

ঢাকা : আফগানিস্তান থেকে প্রত্যেক আমেরিকান নাগরিককে বের করে নিয়ে আসা পর্যন্ত সেখানে মার্কিন সেনা থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে থাকা প্রত্যেক আমেরিকান নাগরিককে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি। এমনকি মার্কিন সকল নাগরিককে প্রত্যাহারের জন্য যদি বেঁধে দেওয়া সর্বশেষ সময় ৩১ আগস্টের পর সময়সীমা বাড়ানো লাগতো, তারপরেও সেটা করতাম। খবর আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে বুধবার এ কথা বলেছেন। জো বাইডেন বলেন, মার্কিনিদের এটা বোঝা উচিত যে, ৩১ আগস্টের মধ্যে আমরা এটি (সকল মার্কিনিদের প্রত্যাহার) করার চেষ্টা করবো। আপনি যদি মার্কিন বাহিনীতে থাকেন, সেখানে (আফগানিস্তানে) যদি মার্কিন নাগরিক অবশিষ্ট থাকে, তাদের সবাইকে প্রত্যাহার করে নেওয়া পর্যন্ত আমরা সেখানে থাকবো। এদিকে, আফগানিস্তান প্রশ্নে মার্কিন ভূমিকায় তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি সদ্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও এ জন্য কটাক্ষ করতে ছাড়ছেন না।

এরই মধ্যে তিনি তালেবানের হাতে মার্কিন-সমর্থক আফগান সরকারের পতনের পরিপ্রেক্ষিতে বাইডেনকে পদত্যাগ করতেও বলেছেন। সূত্র: বিবিসি, রয়টার্স, পার্সটুডে। খবরে বলা হয়, বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে নতুন মর্যাদা ও শক্তিমত্তার আসনে অধিষ্ঠিত করবেন বলে অঙ্গীকার করলেও আফগানিস্তান প্রশ্নে ন্যক্কারজনক পরাজয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। বিশেষ করে তালেবানের হাতে আফগান সরকারের পতন বাইডেনের ‘দক্ষ রাজনীতিকের’ ভাবমূর্তিকে গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে।

কাবুল থেকে মার্কিন দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে আনার দৃশ্য ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতির কথাই অনেককে মনে করিয়ে দিয়েছে। এ ঘটনায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদসহ মার্কিন গণমাধ্যমে বাইডেনের কঠোর সমালোচনা করা হচ্ছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ধরন তথা এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করছেন মার্কিনিরা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au