আন্তর্জাতিক

আফগান সেনাকে দেওয়া যুক্তরাষ্ট্রের সকল অস্ত্রই এখন তালেবানের হাতে

  • 5:10 am - August 19, 2021

নতুন সময় ডেস্ক : ২০০১ সালের সেপ্টেম্বর। টুইন টাওয়ার ধ্বংসের পর জ্বলে উঠেছিল যুক্তরাষ্ট্র। আল-কায়দাকে শায়েস্তা করতে ঘাঁটি গড়ে আফগানিস্তানেও। উচ্ছেদ করে আল-কায়দার মদতদাতা তালেবানদের। এরপর থকে আফগান সেনার হাত মজবুত করতে একের পর এক অস্ত্র, রণসজ্জার জোগান দিয়েছে যুক্তরাষ্ট্র। সেসময় আধুনিক ড্রোন থেকে হেলিকপ্টার বা রকেট লঞ্চার- সবই তুলে দিয়েছে আফগান সেনাদের হাতে। যাদের ধ্বংস করতে এসব অস্ত্র দেওয়া হয়েছিল, আজ সেই তালেবানদের হাতেই সেসব।

গত কয়েক মাস ধরে এক এক করে আফগানিস্তানের নগর, জনপদ, গ্রাম দখল করছিল তালেবান। অবশেষে গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবানরা। দেশ ছেড়ে পালান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরে প্রেসিডেন্টের প্রাসাদও দখল করে নেয় তালেবান। সেই সঙ্গে আফগান সরকারের সকল সম্পত্তি এবং সেনাবাহিনীর অস্ত্র দখল করে তারা। আমেরিকাসহ ন্যাটো বাহিনীর ব্যবহৃত অস্ত্রও হাতে পেয়েছে তালেবানরা।

ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারি মেশিনগানের পাশাপাশি দখল করেছে হেলিকপ্টার এমনকি, অত্যাধুনিক পাঁচটি ‘স্ক্যান ঈগল ড্রোন’। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা ওই ড্রোনগুলি বহুদূরে নজরদারি চালাতে সক্ষম। আফগান সেনাকে দেওয়া হয়েছিল আমেরিকান এম-২৪ স্নাইপার রাইফেল, এম-৪ কার্বাইন এবং এম-২৪০ হালকা মেশিনগান। কাবুল দখলের পরই তালেবান জঙ্গিদের হাতে সেগুলো দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আফগান সেনাকে দেওয়া এম-২ ব্রাউনিং ভারি মেশিনগান, অত্যাধুনিক ছয় নলা এম-১৩৪ মিনিগানও পেয়ে গেছে তালেবান। এই সব হালকা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাকিস্তানের সেনাও ব্যবহার করে। গৃহযুদ্ধে আফগান সেনার ব্যবহৃত আমেরিকান এম-১১৩ ‘আর্মাড পার্সোনেল ক্যারিয়ার’ বা এম-১১১৭ ‘ইন্টারন্যাল সিকিউরিটি ভেহিকল’–এর বড় অংশও এখন তালেবানরা কুক্ষিগত করেছে। পাশাপাশি, ন্যাটো বাহিনীর ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফোর্ড রেঞ্জার গাড়িতে তালেবানদের চেপে বসার ছবি এখন প্রকাশ্যে। মার্কিন সেনার এম-১১৪ কামানের অনেকগুলোই দখল করেছে তালেবানরা।

তবে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির অনুগত বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উজবেকিস্তানে সরিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে ভারতীয় বিমান বাহিনীর দেওয়া একটি এম-২৪ যুদ্ধ হেলিকপ্টার দখল করেছে তালেবান। এত অস্ত্র হাতে পেয়ে কী করবে তারা, সেই নিয়ে চিন্তায় গোটা দুনিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au