রাজনীতি

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

  • 6:32 pm - August 18, 2021
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টার পর তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার এ টিকা নেন তিনি। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেয়া হয়েছে। খালেদা জিয়ার টিকা নেয়া খবর প্রকাশিত হলে দেখা গেছে, দুপুর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করে আছে। হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে তা ঘিরে রাখে তারা। এই কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই তার শরীরে টিকা পুশ করা হয়। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে গুলশানে বাসভবন ফিরোজা থেকে টিকা নেয়ার উদ্দেশে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। তিনি বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল। খালেদা জিয়ার টিকা নেয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ। এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে ম্যাডামের করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার নির্ধারিত দিন ছিল। খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে ফিরোজায় আসেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারি শুরুর পর গতবছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন। এ বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টার পর তিনি রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার এ টিকা নেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেয়া হয়েছে।

খালেদা জিয়ার টিকা নেয়া খবর প্রকাশিত হলে দেখা গেছে, দুপুর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করে আছে। হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে তা ঘিরে রাখে তারা। এই কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই তার শরীরে টিকা পুশ করা হয়।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে গুলশানে বাসভবন ফিরোজা থেকে টিকা নেয়ার উদ্দেশে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি।

তিনি বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

খালেদা জিয়ার টিকা নেয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, আজকে ম্যাডামের করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার নির্ধারিত দিন ছিল।

খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এজেডএম জাহিদ হোসেনসহ অন্য চিকিৎসকরা দুপুরে ফিরোজায় আসেন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারি শুরুর পর গতবছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন।

এ বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন বাসায় ফেরেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au