খেলাধুলা

হালি দিয়ে শুরু মেসিবিহীন বার্সেলোনা যুগের

  • 7:45 am - August 16, 2021

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল ফুটবল ক্লাব বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে নতুন যুগের সূচনা করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। প্রতিপক্ষের জালে গোল চারটি করেছেন মার্টিন ব্রাথওয়েট (২), জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। সবশেষ আসরে বার্সার পক্ষে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ এসিস্টদাতা এমনকি সর্বোচ্চ সুযোগও তৈরি করেছিলেন লিওনেল মেসি। কিন্তু এ মৌসুমে তিনি আর বার্সেলোনায় নেই। রোববার রাতে প্রায় দেড় যুগ পর মেসিকে ছাড়া নতুন যুগের সূচনাই করল স্প্যানিশ ক্লাবটি।

দেখার বিষয় ছিল, মেসিকে ছাড়া কেমন করে তারা। সেই মিশনে প্রথম ম্যাচটি দুর্দান্তই খেলেছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই তুলে নিয়েছে ৪-২ গোলের সহজ জয়। ম্যাচের প্রথম থেকেই নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল সার্জিও বুসকেটসের দল। একদম প্রথম মিনিটেই দুর্দান্ত শট নেন ব্রাথওয়েট। তবে তা দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।

পুরো ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে বার্সেলোনা। সাজানো গোছানো আক্রমণে অন্তত ১৩ বার প্রতিপক্ষের জালের উদ্দেশ্যে শট করে তারা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে এবং চারটিতে পাওয়া গেছে কাঙ্ক্ষিত গোল। ম্যাচের ১৯ মিনিটের সময় দলে নতুন যোগ দেয়া মেমফিস ডিপাইয়ের ফ্রি-কিক থেকে হেডে প্রথম গোলটি করেন পিকে। বার্সেলোনার জার্সিতে এটি তার ৫০তম গোল। দলের বর্তমান কোচ কোম্যানের (৮৮) পর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে বার্সার জার্সিতে গোলের ফিফটি করলেন পিকে।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। ততক্ষণে শেষ ৪৫ মিনিট, চলছিল অতিরিক্ত ইনজুরি সময়ের খেলা। যেখানে দ্বিতীয় মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়িয়ে দেয়া ক্রস থেকে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন ২-০ করেন ড্যানিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ফিরে আবারও ব্রাথওয়েট। এবার ম্যাচের ৫৯ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন তিনি। জর্ডি আলবার শট ঠেকিয়েছিলেন সোসিয়েদাদ গোলরক্ষক। কিন্তু তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলটি ফাঁকায় পেয়ে প্রথম ড্যানিশ খেলোয়াড় হিসেবে লা লিগায় এক ম্যাচে জোড়া গোল করেন ব্রাথওয়েট।

তিন গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয়ের সামনেই দাঁড়িয়ে আছে বার্সেলোনা। কিন্তু ৮২ ও ৮৫ মিনিটে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে সোসিয়েদাদ। দলের পক্ষে প্রথম গোলটি করেন হুলেন লোবেতে সিয়েনফুয়েগোস আর পরেরটি আসে মিকেল ওয়ারজাবালের মাধ্যমে। স্কোরলাইন ৩-২ হয়ে গেলেও সোসিয়েদাদকে আর গোল করতে দেয়নি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাথওয়েটের এসিস্ট থেকে হালি পূরণ করেন সার্জিও রবার্তো।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au