খেলাধুলা

আজ শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগ

  • 1:30 pm - August 13, 2021

নতুন সময় ডেস্ক : আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগ। মেসি-রোনালদোর বিদায়ে জৌলুস হারানো স্প্যানিশ লিগের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি গেটাফে। ইংলিশ লিগে আর্সেনাল লড়বে নবাগত বেন্ট্রফোর্ডের বিপক্ষে।

বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। ইংলিশ লিগে ম্যানচেস্টার সিটির আধিপত্যে ছেদ টানতে প্রস্তুত চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রেকর্ড ট্রান্সফারে লুকাকুকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে চেলসি।

অন্যদিকে ইনজুরির শঙ্কা দূর হয়েছে লিভারপুল শিবিরে। সানচো ও ভারানেকে দলে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন রেডডেভিলসের। লিগ শুরুর দ্বিতীয় দিন থেকে মাঠে নামবে সব জায়ান্টরা। তার আগে লিগ শুরু হচ্ছে আর্সেনাল ও ব্রেন্টফোর্টের লড়াই দিয়ে।

সবশেষ লিগে সময়টা ভালো যায়নি আর্সেনালের। এবার দলবদলেও নীরব ভূমিকায় ছিলো গানার শিবির। পুরনো মুখদের নিয়েই নতুন লড়াইয়ে নামবেন কোচ মিকেল আর্তেতা। বুন্দেসলিগায় প্রথম দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

নতুন কোচের অধীনে নতুন মিশনে দলটির প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। লেভানডোভস্কির হ্যাট্রিকে সবশেষ মৌসুমে এই মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলো বায়ার্ন। এবারো জয় দিয়েই আসর শুরু করতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

মেসি-রোনালদোবিহীন নতুন যাত্রা স্প্যানিশ লিগে। আর্থিক দুর্দশায় নিমজ্জিত ক্লাবগুলো চমক দিতে পারেনি দলবদলে। যেখানে লিগের প্রথম ম্যাচে গেটাফেকে আতিথ্য দেবে ভ্যালেন্সিয়া।

রাত ১টায় শুরু হবে দু’দলের লড়াই। অন্যদিকে, লিগ ওয়ানের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে নেই পিএসজির ম্যাচ। মেসি, নেইমার, এমবাপ্পে- এই বিশ্বসেরা ত্রয়ীর ম্যাচ দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও একদিন।

তবে আজ মাঠে নামবে লরিয়েন্ট ও মোনাকো। একই দিনে ইউরোপের শীর্ষ সব লিগ শুরু হলেও ব্যতিক্রম সিরি-আয়। সেখানে কোপা ইতালিয়ার লড়াইয়ে নামবে আট দল।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au