খেলাধুলা

রোহিত-রাহুলের ব্যাটে ভাঙল ৬৯ বছরের রেকর্ড

  • 1:25 pm - August 13, 2021

নতুন সময় ডেস্ক : লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের ৬৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল রোহিত শর্মা এবং কেএল রাহুল জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনে গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল।

প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ওপেনিং জুটির দৌলতে ভারতীয় ক্রিকেট দল অনায়াসে ১০০ রান অতিক্রম করে ফেলে। ১৯৫২ সালের পর এই প্রথমবার ভারত লর্ডসের মাঠে ১০০ রানের ওপেনিং জুটি গড়ল। ভারতের শেষ দুই ব্যাটসম্যান যারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন তারা হলেন- বিনু মাঁকড় এবং পঙ্কজ রায়।

১৯৫২ সালে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে তারা দুইজনে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তবে রোহিত এবং রাহুল জুটি এই মাইলফলক ৩৬ ওভারের মাথায় অতিক্রম করেন এবং ভারতীয় স্কোরবোর্ডে তখন ১০৬ রান জ্বলজ্বল করছে।

দ্বিতীয় সেশনের ড্রিংক্স ব্রেকের আগেই এই কৃতিত্ব অর্জন করেন তারা। পাশাপাশি এই জুটি আরও একটা রেকর্ড অতিক্রম করেছেন। লর্ডসের মাঠে টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন।

ভারতের প্রথম ইনিংসের ৪১ ওভারে রাহুল একটা দুরন্ত ছক্কা হাঁকান এবং ১১৪ রানের মাইলফলক স্পর্শ করেন। ইতিপূর্বে ইংল্যান্ডের অ্যালেস্টার কুক এবং অ্যান্ড্রু স্ট্রস ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৪ রান করেছিলেন। লর্ডসের ২২ গজে কোনও দল হিসেবে টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে এটাই ওপেনিং পার্টনারশিপে সবথেকে বেশি রান ছিল।

উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ১২৬ রান তোলেন। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন রোহিত। কিন্তু জেমস অ্যান্ডারসনের বল তার প্যাড ছুঁয়ে ট্যাম্পের মাথায় লাগে। অবশ্য ট্যাম্পে না লাগলেও এলবিডব্লিউ হতেন তিনি। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। ১৪৫ বল খেলে ১১ চার ও ১ ছক্কায় ৮৩ রান করে যান রোহিত।

১৫০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। এসময় অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে পরিণত হন চেতেশ্বর পূজারা (৯)। এজ হয়ে থার্ড স্লিপে জনি বেয়ারস্টোর তালুবন্দি হন তিনি। এরপর কোহলি ও রাহুল মিলে ভারতকে টানতে থাকেন। তৃতীয় উইকেটে তারা ১১৭ রানের জুটি গড়েন। এ যাত্রায় লোকেশ রাহুল তার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ২১২ বলে ৯টি চার ও ১ ছক্কায়।

দিনের শেষ দিকে ২৬৭ রানের মাথায় অলি রবিনসনের বলে প্রথম স্লিপে জো রুটের হাতে ধরা পড়েন অধিনায়ক কোহলি। ১০৩ বল খেলে ৩ চারে ৪২ রান করে যান তিনি। এরপর রাহুল ও রাহানে মিলে দিনের বাকি ৫.২ ওভার খেলে আসেন। লোকেশ রাহুলের ১২৭ রানে ভর করে দিনশেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৭৬।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au