আন্তর্জাতিক

করোনা ঠেকাতে ব্যর্থ, শাস্তি পাচ্ছেন চীনের ৪৭ কর্মকর্তা

  • 7:46 am - August 11, 2021

নতুন সময় ডেস্ক : ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণ প্রায় স্বাভাবিক করতে সক্ষম হয়েছিল চীন। কিন্তু ডেল্টা ভেরিয়েন্টের কাছে আবারো নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের। ভেস্তে যাচ্ছে সংক্রমণ ঠেকানোর একাধিক পরিকল্পনা।

ইতোমধ্যে চীনের বেশ কিছু শহরে গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। উহান শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। তাই সংক্রমণ ঠেকাতে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ৪৭ কর্মকর্তাকে শাস্তির আওতায় এনেছে দেশটি।

গত ২০ জুলাই থেকে চীনের ১২টির বেশি শহরে করোনার ডেলটা ভেরিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। স্থানীয় প্রশাসনকে সংক্রমণ ছড়িয়ে পড়ার দিকে কঠোর নজর রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও কঠোর লকডাউন, গণহারে করোনা পরীক্ষা, কোয়ারেন্টিন, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সরকারের নেয়া পদক্ষেপ বাস্তবায়নে ব্যর্থ কর্মকর্তারা এই শাস্তির মুখে পড়েছেন।

দেশটির কমিউনিস্ট পার্টির ‘সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন’ জানিয়েছে, এই ঘটনায় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের ১৫ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নানজিং লুকো ইন্টরন্যাশনাল এয়ারপোর্টির মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিমানবন্দরে কর্মরত তিনজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছর প্রাথমিক প্রাদুর্ভাবের পর থেকে ‘জিরো-কোভিড’ কৌশল অনুসরণ করে আসছে চীন। কিন্তু করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টকে দেশটির জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকেরা। সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্যমতে, রবিবার চীনের মূল ভূখণ্ডে নতুন ১২৫ রোগী শনাক্ত হয়েছেন, যাদের ৯৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এর আগের দিন শনিবার ৯৬ শনাক্ত রোগীর মধ্যে ৮১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছিলেন। দুই ক্ষেত্রেই বাকিরা বিদেশ থেকে আক্রান্ত হয়ে এসেছেন।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au