আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ নিহত ৪২

  • 6:24 am - August 11, 2021

নতুন সময় ডেস্ক : ভয়াবহ দাবানলে মঙ্গলবার আলজেরিয়ায় ২৫ সেনাসদস্যসহ ৪২ জনের প্রাণহানি হয়েছে।  দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমানের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়। দাবানলে ৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৫ সেনাসদস্য ও ১৭ জন বেসামরিক।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেশটির রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের কারণে সৃষ্ট উঁচু ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।

এদিকে আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনাসদস্যরা। একপর্যায়ে উদ্ধার অভিযানের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫ সেনাসদস্য। এ ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি।

টুইটে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৫ সেনাসদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা শতাধিক মানুষকে দাবানলের কবল থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।’ আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাসদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছেন। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আরও ১৪ সেনাসদস্য আহত হয়েছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au