খেলাধুলা

জল্পনা-কল্পনার অবসান, পিএসজির সঙ্গে ‌চুক্তি করে ফেললেন মেসি

  • 2:21 pm - August 10, 2021

নতুন সময় ডেস্ক : মেসিকে ধরে রাখার জন্য শেষবারও প্রাণান্তকর চেষ্টা করেছে বার্সেলোনা। কিন্তু, যাদেরকে গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না মেসি। বরং, পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হতে চলেছে।

সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটেছে অবশেষে। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেছে মেসির। শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। খুব দ্রুতই ঘোষণা চলে আসবে। এর মধ্যে যা জানা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।

দুই বছরের চুক্তি হলেও এটাকে তিন বছরের করে ফেলতে পারবেন মেসি। ধারণা করা হচ্ছে, আজেই প্যারিসে যাবেন মেসি এবং চুক্তি পত্রে স্বাক্ষর করবেন। এরপরই নিজেদের খেলোয়াড় হিসেবে মেসিকে উপস্থাপন করবে পিএসজি।

রোববার ন্যু ক্যাম্পে কান্না জড়িত কণ্ঠে যে সংবাদ সম্মেলন করেছিলেন মেসি, সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, সম্ভবত পিএজিই হচ্ছে পরবর্তী গন্তব্য।  যদিও নিশ্চিত নয়। কাউকে নিশ্চয়তা দেননি। বৃহস্পতিবার বার্সেলোনার বিবৃতি প্রকাশের পর থেকেই অনেকে যোগাযোগ করছেন। অবশেষে মেসির সে কথাই সত্য হলো। ফরাসী ক্লাবটিতেই যোগ দিচ্ছেন তিনি।

বার্সোলনায় থাকার খুব ইচ্ছে ছিল মেসির। তিনি নিজেও বলেছেন, এমন একটি পরিস্থিতির (বার্সা থেকে বিদায়) মুখোমুখি হতে হবে তা কখনো চিন্তাই করেননি। এমনকি আগে যে পারিশ্রমিক পেতেন, সেখানে অর্ধেক কমিয়ে দিতেও রাজি হয়েছিলেন তিনি। তবুও, ন্যু ক্যাম্প ছাড়ার কোনো ইচ্ছা তার ছিল না।

পিএসজিতে গিয়ে ঘনিষ্ঠ বন্ধু নেইমারের সঙ্গে আবারও জুটি বাধতে যাচ্ছেন মেসি। একই সঙ্গে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। সে সঙ্গে বর্তমান সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপে এবং সাবেক শত্রু সার্জিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন তিনি।

মেসি এমন একটি ক্লাবে যোগ দিচ্ছেন, যাতে আগামী মৌসুমে বার্সেলোনার মুখোমুখি হতে না হয়। শুধুমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো কারণে মুখোমুখি না হলে পিএসজি এবং বার্সা মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। মেসিও চান না বার্সার বিপক্ষে খেলতে নামতে।

আজই চুক্তি সম্পন্ন হয়ে মেডিকেল চেকআপও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার সম্ভবনা রয়েছে। মেসির আগমণ উপলক্ষে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার একদিনের জন্য ভাড়া করে রেখেছে পিএসজি। মেসির সঙ্গে চুক্তি হলেই আইফেল টাওয়ার সাজবে মেসির রঙয়ে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au