খেলাধুলা

জিম্বাবুয়েকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

  • 4:15 pm - March 11, 2020

দুর্দান্ত বোলিংয়ের জিম্বাবুয়েকে বড় সংগ্রহের ভিত গড়তে দেয়নি বাংলাদেশ। ব্যাট হাতেও সফরকারীদের শাসন করেছে স্বাগতিকরা। দুই বিভাগের দৃঢ়তায় সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট ব্যবধানের জয়। এর আগে সর্বোচ্চ উইকেট ব্যবধানের জয় ছিল চার উইকেটে। এ ছাড়া ম্যাচটির মাধ্যমে আরেকটি দারুণ ইতিহাস গড়ল স্বাগতিকরা। এই প্রথম কোনো দলের বিপক্ষে একেবারে তিন ফরম্যাটে জয়ের রেকর্ড গড়ল লাল-সবুজের দল।

আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান করেছে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ব্রেন্ডন টেইলর।

১২০ রানের ছোট লক্ষ্যের জবাবে দারুণ শুরু করে বাংলাদেশ। তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস শুরুটা বেশ সাবধানে করেন। প্রথম ওভারে দুজনে নেন মাত্র ৪ রান। এর পরই ছন্দ ধরে খেলেন লিটন। মেরে খেলেন নাঈমও। তবে ৩৩ রান করে সাজঘরে ফিরেন তিনি।

তবে টিকে ছিলেন লিটন দাস। ছন্দে থাকা লিটন ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর সঙ্গে ২০ রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার।

এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১২ রানে ওপেনিং জুটি ভাঙেন আল-আমিন হোসেন। ২.৩তম ওভারে আল-আমিনের বল স্কুপ করতে চেয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার টিনাশে। কিন্তু টাইমিং ঠিক হয়নি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। ১০ বলে ১০ রান করেন তিনি।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলর। বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান তাঁরা। নিজের কোটার প্রথম ওভারেই সেই জুটি ভাঙেন আফিফ। বল হাতে নিজের প্রথম বলেই ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। তাতে ভাঙে ৫৭ রানের জুটি, আরভিন ফেরেন ২৯ রানে।

অধিনায়ক উইলিয়ামসনকে থিতু হতে দেননি মেহেদী হাসান। তরুণ এই তারকার বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে তিন রানে ফেরেন অতিথি অধিনায়ক। টিকতে পারেননি সিকান্দার রাজাও। ১২ রানে তাঁকে সাজঘরে পাঠান মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়তে পারেনি জিম্বাবুয়ে। টেইলরের দৃঢ়তায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন আল-আমিন ও মুস্তাফিজ। একটি করে নেন সাইফউদ্দিন, মেহেদী ও আফিফ। তবে অভিষিক্ত হাসান মাহমুদ কোনো উইকেট পাননি। চার ওভারে ২৫ রান দিয়েছেন তিনি।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারায় বাংলাদেশ। যেটা জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের সেরা জয়। এ ছাড়া এই ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

তার আগে ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। একমাত্র টেস্টেও অতিথিদের ইনিংস ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১১৯/৭ (উইলিয়ামস ৩ , টিনাশে ১০, টেইলর ৫৯, সিকান্দার ১২, মাধেভেরে ০, আরভিন ২৯, মুতুমবামি ১, মাটুমবোদজি ৩, মুম্বা ১; আল আমিন ৪-০-২২-২, মেহেদী ৩-০-১৪-১, সাইফউদ্দিন ৪-০-৩০-১, মুস্তাফিজ ৪-০-২৫-২, আফিফ ১-০-২-১, হাসান ৪-০-২৫-০) ।

বাংলাদেশ : ১৫.৫ ওভারে ১২০/১ (নাঈম ৩৩, সৌম্য ২০, লিটন ৬০ ; সিকান্দার ২-০-১৮-০, মুম্বা ৩-০-২৬-০, এমপোফু ৩.৫-০-২৭-১, মাধাভেরে ৩-০-২০-০, উইলিয়ামস ৩-০-১৬-০, টিসুমা ১-০-১০-০)।

ফল : নয় উইকেটে জয়ী বাংলাদেশ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au