আন্তর্জাতিক

রাইসি-ম্যাক্রোঁর ফোনালাপ

  • 6:49 am - August 10, 2021

নতুন সময় ডেস্ক : ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনে আলাপ করেছেন। সে সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যেকোনো আলোচনায় তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণু সমঝোতা বারবার লঙ্ঘনের কথা উল্লেখ করে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিনীরা সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এমনকি তারা জনকল্যাণমূলক ধারার কথা উল্লেখ করে এসব নিষেধাজ্ঞা বাড়িয়েছে। ফোনালাপে তিনি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরেন।

রাইসি জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা অনুসারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে ইরান খুবই আন্তরিক এবং এ অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করার যেকোনো প্রচেষ্টাকে মোকাবিলা করবে তেহরান।

ফোনালাপে এমানুয়েল ম্যাক্রোঁ ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ সময় তিনি তার সফলতাও কামনা করেন। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইরান এবং প্যারিসের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, তার দেশ এই সমঝোতা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ব্যাপারে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে এবং শিগগিরই ভিয়েনায় আলোচনা শুরু হবে। এছাড়া তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য দু’পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au