খেলাধুলা

আইপিএল তাহলে হচ্ছে

  • 11:45 am - June 11, 2020
আইপিএল তাহলে হচ্ছে

ক্রীড়া ডেস্ক: পরিস্থিতি অনুকুলে থাকলে এতোদিন এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়ে যেত। কিন্তু করোনাভাইরাসের কারনে এ টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। এদিকে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানাচ্ছে না বলে জল ঘোলা হচ্ছে আরও বেশি। তবে এবার বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এ বছর আইপিএল হবে।

বৃহস্পতিবার বোর্ডের সকল সদস্যদের কাছে দেয়া এক চিঠিতে গাঙ্গুলি লিখেছেন, ‘বিসিসিআই সম্ভাব্য সকল উপায় মাথায় রেখে এ বছরের মধ্যেই আইপিএল আয়োজনের ব্যাপারে কাজ করে যাচ্ছে। এমনকি প্রয়োজনে খালি গ্যালারিতেই হবে এবারের টুর্নামেন্ট। দর্শক, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাই এ বছর আইপিএল দেখতে চায়।’ বিসিসিআই সভাপতি আরও জানিয়েছেন, ‘সম্প্রতি অনেক খেলোয়াড়, শুধু ভারত নয়, বাইরের দেশের অনেকেও আইপিএলের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। তারাও যে আইপিএল চায় সে কথা জানিয়েছে। আমরাও আশাবাদী। বিসিসিআই খুব শীঘ্রই এ বিষয়ে কার্যকর কোন সিদ্ধান্ত নিতে পারবে।’

শুধু আইপিএল নয়, ঘরোয়া অন্য যে ক্রিকেট টুর্নামেন্ট আছে সেগুরো যথাসময়ে শুরুর চিন্তা করছে বোর্ড। সে লক্ষ্যে যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি চালুর কথাও ভাবছে বিসিসিআই। এ ব্যাপারে গাঙ্গুলি ঐ চিঠিতে লিখেছেন, ‘দেশের সব প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য আমরা যথাযথ কোভিড-১৯ অপারেশন পদ্ধতি তৈরির চেষ্টা করে যাচ্ছি। যাতে করে একযোগে সারাদেশে ক্রিকেট ফেরানো যায়। যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথাই ভাবতে হবে আমাদের।’

এসময় ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে বিসিসিআই প্রধান জানিয়েছেন, ‘ঘরোয়া টুর্নামেন্টগুলো আগামী মৌসুমের জন্য পরিকল্পনা করা হচ্ছে। ঘরোয়া টুর্নামেন্টগুলো যেন সবকয়টাই হয়, তাই ভিন্ন ভিন্ন ফরম্যাটের কথাও ভাবছি আমরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে বিসিসিআই।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au