বিনোদন

রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে নায়িকা

  • 8:33 am - August 08, 2021

নতুন সময় ডেস্ক : রাতে গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে পড়েছেন কলকাতার অভিনেত্রী ইশা সাহা। নাইট কারফিউ ভাঙার অভিযোগে তাকে জরিমানা করেছে পুলিশ। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার সল্টলেকে চার নম্বর গেটের গার্ড রেল কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন ইশা। এ সময় পুলিশ তাকে আটক করে। এরপর পুলিশের গাড়িতে করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আর অভিনেত্রীর চালক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে পৌঁছান থানায়। সেখানে চালান কেটে জরিমানা নেওয়া হয় সুন্দরী এই অভিনেত্রীর কাছ থেকে। ইশা জানিয়েছেন, কাজ থেকে বাড়ি ফেরার সময় এমন পরিস্থিতিতে পড়েন তিনি। অন্যান্য দিন সন্ধ্যা ৮টার দিকে বেরিয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরতে পারেন। কিন্তু শুক্রবার তার কিছুক্ষণ দেরি হয়। সল্টলেকের আগেও বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ আবারও আটকায় তাকে।

অভিনেত্রী আরও জানান, থানার বাইরেই এক ব্যক্তি তার চালককে কলার ধরে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। রাতে কেন গাড়ি নিয়ে বেরিয়েছেন, সেই প্রশ্নের উত্তর চান। এই অভিজ্ঞতার পর অত্যন্ত আতঙ্কিত অবস্থায় আছেন তিনি। টালিউড নায়িকা বলেন, আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি? আমার মতো আরও অনেকেরই গাড়ি আটকানো হয়েছিল। অথচ আমার ক্ষেত্রে ছোট একটা ব্যাপারকে কেন যেন অনেক বড় করে দেখানো হচ্ছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au