খেলাধুলা

বার্সেলোনায় মেসির শেষ সংবাদ সম্মেলন আজ

  • 8:18 am - August 08, 2021

নতুন সময় ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার প্যারিসের পথে পা বাড়াচ্ছেন কি না, তা জানা যাবে খুব শিগগির। তবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ চলছে মেসির প্রতিনিধিদের। গত বৃহস্পতিবার বার্সেলোনা থেকে মেসির বিদায়ের ঘোষণা আসার পরপরই মেসির ক্যাম্প থেকে পিএসজির সঙ্গে যোগাযোগ করা হয়।

এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা জানিয়ে দেয় লিওনেল মেসির সঙ্গে তারা যে চুক্তিতে সম্মত হয়েছিল সেটা চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।
শৈশব থেকে লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলেছেন। লিওনেল মেসি বার্সেলোনায় আজ রবিবার একটি বিদায়ী সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকেই লিওনেল মেসি ফ্রি এজেন্ট, অর্থাৎ কোনো ক্লাবের সঙ্গেই আর চুক্তিবদ্ধ নন। শুক্রবার বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বলেন, লিওনেল মেসিকে এবার রাখা হলে ক্লাব অন্তত ৫০ বছরের ঝুঁকিতে পড়ে যেত।

ঝুঁকি বলতে তিনি অর্থনৈতিক ঝুঁকির কথাই বলেছেন। লিওনেল মেসি বেতন কমিয়ে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে সম্মত হয়েছিলেন বলে খবর পাওয়া যায়, কিন্তু মেসিকে রাখতে বার্সেলোনাকে তাদের বেতন কাঠামোতে রদবদল আনতে হতো। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেন, ১০টি লা লিগা শিরোপা জেতেন, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন। এ ছাড়া ছয়বার ব্যালন ডি অরও পান তিনি।

সূত্র : বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au