খেলাধুলা

মেসির যে ছবি ভাইরাল করলেন নেইমার

  • 6:07 am - August 06, 2021

নতুন সময় ডেস্ক : বাংলাদেশ সময় মধ্যরাতেই বার্সা সমর্থকদের উদ্দেশে উড়ে এলো দুঃসংবাদ। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন হয়নি লিওনেল মেসির। বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কছেদ করতে বাধ্য হয়েছেন মেসি। মেসি এখন আর বার্সার কেউ নন। স্প্যানিশ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর পরই ভাইরাল হলো আরও একটি ছবি।

যেখানে দেখা গেছে, সাধারণ পোশাকে নেইমার-ডি মারিয়াদের সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন মেসি।  ছবিতে আরও রয়েছেন লেয়ান্দ্র পারেদেস ও মার্কো ভেরাত্তি। সবাই খোশমেজাজে রাতের শহরের কোনো এক প্রান্তে আড্ডায় মজেছিলেন,  তা ছবিতে স্পষ্ট। ছবিটি নিয়ে ফুটবলভক্তরা আলোচনায় মেতেছেন গতরাত থেকেই।

মেসির এই ছবি ভাইরালের পেছনে কারণ অবশ্য রয়েছে। বার্সা ছাড়ার পর কোন দলে ভিড়বেন মেসি? সেই প্রশ্নে ছবিটি ভাইরাল এখন। ছবিতে দেখা গেছে, ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকাদের সঙ্গে দাঁড়িয়ে মেসি। মূলত ছবিটি ভাইরালের নেপথ্য নায়ক পিএসজি তারকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুদিন আগে (৪ আগস্ট) নেইমার নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন—বন্ধুরা।

নেইমার আর কিছু না লিখলেও, বিশ্বের ফুটবলভিত্তিক নানান সংবাদমাধ্যমসহ ফুটবল অনুরাগীদের ধারণা— মেসি পিএসজিতে যাচ্ছেন তারই ইঙ্গিত দিয়েছেন নেইমার। আর মেসির বার্সা ছেড়ে দেওয়ার খবরে সে ধারণাই সত্যিতে রূপ নেবে বিশ্বাসে ছবিটি ভাইরাল করছেন অনেকে। তবে এর পরও অপেক্ষার প্রহর গুনতে হবে। নতুন ক্লাবে যোগদানের শেষ সময় ৩০ আগস্ট। তার আগেই জানা যাবে মেসির নতুন ঠিকানার খোঁজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au