জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হবেন নরেন্দ্র মোদি

  • 4:10 pm - March 11, 2020

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে আগামী ১৭ মার্চ মোদি একটি ভিডিও বার্তা প্রেরণ করবেন।

বুধবার (১১ মার্চ) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এই তথ্য জানিয়েছেন। এছাড়া ভারত ১৫০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে সরবরাহ করবে বলেও জানান তিনি।

ভারত সফররত বাংলাদেশের ২০ সদস্যের মিডিয়া প্রতিনিধিদের সাথে হায়দরাবাদে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মতবিনিময়কালে এইসব তথ্য জানান শ্রিংলা।

তিনি জানান, ১৫০টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১০০টি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বাকি ৫০টি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সরবরাহ করা হবে। অ্যাম্বুলেন্স সরবরাহ করার বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি উপহার, যে বিষয়ে পরে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

শ্রিংলা বলেন, “এটি একটি জনকেন্দ্রীক ধারণা, যা মানুষের সাথে মানুষের যোগাযোগ বাড়াবে।” বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য গৃহীত বছরব্যাপী কর্মসূচি পুননির্ধারণ করা হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে বিদ্যমান পরিস্থিতিতে আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে নির্ধারিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং তা পরে অনুষ্ঠিত হবে। ব্যাপক জনসমাগম এড়িয়ে অন্যান্য কর্মসূচিগুলোও পর্যায়ক্রমে উদযাপিত হবে।

গত রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচি পুনর্নির্ধারণের পর ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের স্থগিতাদেশের বিষয়টি সোমবার নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পেয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার সাংবাদিকদের জানান, “অনুষ্ঠানের নতুন তারিখগুলো আমাদেরকে পরে জানানো হবে বলে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।” পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১৭ মার্চ বাংলাদেশ সফরের কথা ছিল। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au