শিক্ষা

করোনাকালে ফলাফল প্রকাশ করে রাবি’র রেকর্ড

  • 4:46 pm - June 10, 2020
করোনাকালে ফলাফল প্রকাশ করে রাবি’র রেকর্ড

রাবি : করোনায় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর রেজাল্টও আটকে ছিল। তবে এই মহামারির মধ্যেও মাস্টার্সের ফলাফল দিয়ে রেকর্ড গড়ল রাবির লোক প্রশাসন বিভাগ। আর এতেই আশাবাদী অন্য বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুন) বিভাগটির মাস্টার্স-২০১৯ এর নন থিসিস বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল প্রকাশের বিষয়ে বিভাগটির সভাপতি অধ্যাপক সাজেদা আক্তার বলেন, আমাদের প্রায় সব কাজ করা ছিল। প্রশাসনিক ভবনের কিছু কাজ বাকি ছিল। ক্যাম্পাসের প্রশাসনিক কাজ যখন শুরু হলো তখন পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করলাম। পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের যিনি দায়িত্বে ছিলেন তাকে নিয়ে আমরা বসি। প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনেই বসেছিলাম। টেবুলেশন শিট এবং অন্যান্য কাজ সহজেই করতে পেরেছি।

অন্য বিভাগগুলোরও ফলাফল প্রকাশ সহজ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটা পরীক্ষা কমিটিতে তিন থেকে চার জন শিক্ষক থাকেন। সামাজিক দূরত্ব মেনে নিয়ে তারা বসতে পারেন। উদ্যোগ নিলে ফলাফল প্রকাশ সম্ভব বলে জানান তিনি।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, করোনার আগেই আমাদের প্রায় সব কিছু করা হয়েছিল। রেজাল্ট তৈরির প্রক্রিয়া একটা কনফিডেনসিয়াল ইস্যু। তবে অফিস খুলেছে আর রেজাল্ট তৈরির আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রিয়া তাতে অনলাইনে যোগাযোগ করে বাসায় বসেও ফল প্রকাশ করা সম্ভব। শিক্ষকদের এই ছোট্ট উদ্যোগ জরুরি বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au