খেলাধুলা

মেসির জন্য নিজের জীবন দিতে পারি: এমি মার্টিনেজ

  • 6:37 am - July 20, 2021

নতুন সময় ডেস্ক : কোপা আমেরিকায় নজর কেড়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যার দুর্দান্ত ২টি সেভে ২৮ বছর পর শিরোপা জয়ের উল্লাসে মাতার সুযোগ পেয়েছে আলবিসেলেস্তেরা।

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে মার্তিনেজের নৈপূণ্যে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভসও পেয়েছেন তিনি।

সেমিফাইনালে মার্টিনেজর দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে ‘ফেনমেনন’ তকমা দেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। এবার সেই গোলরক্ষক এমি. মার্টিনেজ জানালেন, মেসির মতো কিংবদন্তির মুখে এমন প্রশংসা ফাইনালে ভালো করতে অণুপ্রেরণা জুগিয়েছে।

কারণ, লিওনেল মেসি চাইলে তিনি মরতেও পারেন। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। সেখানে তিনি বলেছেন, ‘মেসি আমার সঙ্গে ছবি দিয়ে লিখল-সে একজন ফেনোমেনন।

এরপর আমি কীভাবে ফাইনালের মতো জায়গায় পারফর্ম করা ছাড়া থাকতে পারি? আমি তাকে আমার জীবন দিয়ে দিতে চাই। আমি তার জন্য মরে যেতে চাই। আমি আরও চার-পাঁচ মাস আগে বলেছিলাম- আমি চাই সে আমার আগে কোপা জিতুক।

এবং এটা সত্যি, বাকি সব আর্জেন্টাইনের মতোই। আমার মনে হয় ব্রাজিলিয়ানরাও শুধু মেসির জন্য চেয়েছিল আমরা কোপা জিতি।’ ফাইনালে ভালো করার পেছনের মেসির করা ইনস্টাগ্রাম পোস্টগুলোর কথা জানালেন মার্টিনেজ।

বললেন, ‘মেসির সেই পোস্ট দেখার পর আমি ভাষাহীন হয়ে পড়েছিলাম। একটা ছবি আছে- মেসি আমাকে জড়িয়ে আছেন। ওই ছবিটা ফ্রেমে আটকে রাখতে চাই। মেসি বিভিন্ন সাক্ষাৎকারে যা বলেছে অথবা ইনস্টাগ্রামে লিখেছে। এর সবই আমাকে ফাইনালে শক্তি দিয়েছে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au