খেলাধুলা

ডিমের বিশ্বরেকর্ড ভাঙতে ছুটছেন মেসি

  • 6:29 am - July 20, 2021

নতুন সময় ডেস্ক : পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর একটি বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। আর তা নিজের অজান্তেই।

এবার একটি ডিমের রেকর্ড ভাঙতে ছুটছেন মেসি। বোঝাই যাচ্ছে, রেকর্ডটি মাঠের বাইরের বিষয়। এস্তাদিও দে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা নিয়ে সাজঘরে খালি গায়ে একটি ছবি তুলেছিলেন মেসি, যা নিজের ইনস্টাগ্রামে পোস্টের পর এক সপ্তাহে রেকর্ড গড়েছে।

এখন পর্যন্ত ছবিতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০০টি, যা রোনাল্ডোর ইনস্টাগ্রামে পোস্ট করা যে কোনো ছবি থেকে বেশি। সে অর্থে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়াবিষয়ক’ ছবি এখন মেসিরই।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনাল্ডোর। এরপরও রোনাল্ডোর ইনস্টাগ্রামে আপলোড করা কোনো ছবির প্রতিক্রিয়া ২ কোটি পার হতে পারেনি। তার ইনস্টাগ্রামে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবিটি হচ্ছে গত বছরের ২৫ নভেম্বরে আপলোড করা একটি ছবি।

কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে ছবিটি প্রকাশ করেছিলেন রোনাল্ডো। এতে এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার।

রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেও মেসির ছবিটি বিশ্বরেকর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবাক করা বিষয় হলো প্রথম অবস্থানে আছে একটি ডিমের ছবি। ওয়ার্ল্ডরেকর্ডএগ নামক অ্যাকাউন্ট থেকে মজার ছলে ২০১৯ সালের ৪ জানুয়ারি ছবিটি আপলোড হয়।

অদ্ভূত কারণে ছবিটি এতোই জনপ্রিয়তা পায় যে, ইনস্টাগ্রামে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবি এটিই। সে ছবির প্রতিক্রিয়া সংখ্যা জানলে তাজ্জব বনে যাবেন যে কেউ।  ছবিটিতে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটিরও বেশি প্রতিক্রিয়া এসেছে।

অর্থাৎ ডিমের ছবিকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়তে আরো অনেক দূর যেতে হবে মেসিকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au