খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ইংল্যান্ড

  • 5:47 am - July 19, 2021

নতুন সময় ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। রবিবার (১৮ জুলাই) লিডসে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ২০০ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৫৫ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। যার ফলে তিন ম্যাচের সিরিজে এসেছে ১-১ সমতা।

ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়ায় সবচেয়ে বড় অবদান জস বাটলার। ওয়েন মর্গ্যানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই কিপার-ব্যাটসম্যান ওপেনিংয়ে খেলেন ৫৯ রানের বিস্ফোরক ইনিংস। এছাড়াও তাণ্ডব চালান মইন আলী ও লিয়াম লিভিংস্টোন। ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান থামে ১৫৫ রানে। স্বাগতিকদের তিন স্পিনার মিলে ১১ ওভারে ৮৭ রান দিয়ে নেন ৫ উইকেট।

বিস্ফোরক ব্যাটিংয়ের পর দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মইন। আগামী মঙ্গলবার (২০ জুলাই) ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুই দল।প্রথমে ব্যাট করতে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া মইন আলি ৩৬, লিয়াম লিভিংস্টোন ৩৮ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাসনাইন ৩টি, ইমাদ ওয়াসিম ২টি, হ্যারিস রউফ ২টি, শাহিন শাহ আফ্রিদি ও শাদব খান ১টি করে উইকেট নেন।

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একসময় ১ উইকেটে ৭১ রানে দাঁড়িয়ে থাকা পাকিস্তান পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। দলের পক্ষে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩৭ রান করেন। ৩৬ রানে অপরাজিত থাকেন শাদব খান। অধিনায়ক বাবর আজম করেন ২২ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রানে আটকে যায় সফরকারীরা। ইংলিশদের পক্ষে সাকিব মাহমুদ ৩টি, আদিল রশিদ ও মইন আলি ২টি করে এবং টম কারান ও ম্যাট পারকিনসন ১টি করে উইকেট দখল করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৯.৫ ওভারে ২০০ (রয় ১০, বাটলার ৫৯, মালান ১, মইন ৩৬, লিভিংস্টোন ৩৮, বেয়ারস্টো ১৩, কারান ৯, জর্ডান ১৪, রশিদ ২, মাহমুদ ৩*, পার্কিনসন ৫; ইমাদ ৪-০-৩৭-২, আফ্রিদি ৩.৫-০-২৮-১, হাসনাইন ৪-০-৫১-৩, রউফ ৪-০-৪৮-২, শাদাব ৪-০-৩৩-১)।

পাকিস্তান: ২০ ওভারে ১৫৫/৯ (রিজওয়ান ৩৭, বাবর ২২, মাকসুদ ১৫, হাফিজ ১০, ফখর ৮, আজম ১, ইমাদ ২০, শাদাব ৩৬*, আফ্রিদি ২, রউফ ০, হাসনাইন ০*; রশিদ ৪-০-৩০-২, জর্ডান ১-০-১২-০, কারান ৩-০-২২-১, মাহমুদ ৪-০-৩৩-৩, মইন ৩-০-৩২-২, পার্কিনসন ৪-০-২৫-১)।

ফল: ইংল্যান্ড ৪৫ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা।

ম্যান অব দা ম্যাচ: মইন আলি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au