খেলাধুলা

এবার জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসি

  • 7:39 am - July 17, 2021
এবার জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক: কয়েকদিন আগেই আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই দারুণ খুশি এ তারকা। আপাতত সেটাকে আরও বাড়িয়ে নিতে পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটাতে গেছেন মিয়ামিতে। সেখানে বসেই এবার কিং লিও পেলেন আরেকটি সুখবর। ২০২০ সালে তার বিরুদ্ধে ওঠা জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং তছরুপের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।

২০২০ সালে ফেডেরিকো রেত্তোরি নামক এক আর্জেন্টাইন ব্যক্তি মেসির বিরুদ্ধে জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং তছরুপের অভিযোগ করেছিলেন। তার দাবি, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সে সময় অবশ্য তার অভিযোগ নাকচ করে দেওয়া হয়।
মেসির সংস্থা যে অর্থ পেত তা সোজাসুজি দান করে দেওয়ার কথা। কিন্তু তা নাকি হয়নি। সেই অর্থ যেত বিভিন্ন ব্যাংকে এবং ব্যক্তিগত কাজে। এমন অভিযোগই এনেছিলেন রেত্তোরি। তবে স্পেনের আদালত জানিয়েছে দুই বছর ধরে তদন্ত করেও মেসির কোনও অনৈতিক কাজ চোখে পড়েনি। ওই ব্যক্তির অভিযোগ প্রমাণ করার মতো কোনও কিছু খুঁজেও পাওয়া যায়নি।

রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন তার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পেনের আদালত।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au