খেলাধুলা

ইংল্যান্ড বিপক্ষে পাকিস্তানের জয়, বিধ্বংসী ইনিংস খেলে লিভিংস্টোন

  • 6:11 am - July 17, 2021

নতুন সময় ডেস্ক : নটিংহ্যামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ব্যাটিং সহায়ক উইকেটে রান উৎসবে মাতলেন দুই দলের ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করতে নেমে বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৬ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। লিভিংস্টোনের সেঞ্চুরিতে লম্বা সময় আশা বাঁচিয়ে রাখা ইংল্যান্ড গুটিয়ে যায় ২০১ রানে। যার ফলে ৩১ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।

২ রানে জীবন পেয়ে বিধ্বংসী ইনিংস খেলে দেশের হয়ে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিয়াম লিভিংস্টোন। ১৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন লিভিংস্টোন। ইংল্যান্ডের হয়ে আগের দ্রুততম ফিফটি ছিল ওয়েন মর্গ্যানের। ২০১৯ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটসম্যান ফিফটি করেন ২১ বলে। ৪২ বলে সেঞ্চুরি করে লিভিংস্টোন ভাঙ্গেন ডেভিড মালানের রেকর্ড। নেপিয়ারের ওই ম্যাচেই ৪৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন বাবর ও রিজওয়ান। প্রথম ৬ ওভারে আসে ৪৯ রান। এরপর তারা মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকে। ৩৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন রিজওয়ান, এর আগেই ৩৫ বলে ফিফটি হয়ে যায় বাবরের। ৮৭ বলে পাকিস্তানের দলীয় রান ১৫০ হতেই সাজঘরে ফিরেন রিজওয়ান। আট চার ও এক ছক্কায় এই কিপার-ব্যাটসম্যান ৪১ বলে খেলা ৬৩ রান করেন। এরপর দুই ছক্কা ও এক চারে ৭ বলে ১৯ রান করে ফিরেন সোহেব মাকসুদ। সেঞ্চুরির আশা জাগিয়ে ৮৫ রানে থামেন বাবর। তার ৪৯ বলের অধিনায়কোচিত ইনিংস সাজানো তিন ছক্কা ও আট চারে। ৮ বলে ২৬ রানের খুনে ইনিংস খেলেন ফখর জামান। তিন চার ও এক ছক্কায় ১০ বলে ২৪ রান করেন হাফিজ।

২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক প্রান্তে ঝড় তোলেন জেসন রয়। অন্য প্রান্তে দ্রুত ফিরেন মালান, জনি বেয়ারস্টো ও মইন আলি। তিন ছক্কা ও দুই চারে ১৩ বলে ৩২ রান করা রয়কে থামান শাদাব খান। হারিস রউফের বলে ২ রানে মোহাম্মদ হাসনাইনকে ক্যাচ দিয়েও ছক্কা পেয়ে যান লিভিংস্টোন। তারপর থেকে ব্যাট হাতে তাণ্ডব চালান এই অলরাউন্ডার।

এক ছক্কায় ১৬ রান করে ফিরেন মর্গ্যান। ১১ বলে কোনো বাউন্ডারি ছাড়া ১০ রান করেন লুইস গ্রেগরি। শেষের দিকে ১৬ রানের ইনিংস ব্যবধান কিছুটা কমান ডেভিড উইলি। দারুণ বোলিংয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেন পেসার হাসনাইন। ৩ উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিন উইকেট নেন লেগ স্পিানার শাদাব খান। আগামীকাল রবিবার (১৮ জুলাই) লিডসে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২৩২/৬ (রিজওয়ান ৬৩, বাবর ৮৫, মাকসুদ ১৯, ফখর ২৬, হাফিজ ২৪, আজম ৫*, ইমাদ ৩; উইলি ৪-০-৩৯-১, মাহমুদ ৪-০-৪৬-১, কারান ৪-০-৪৭-২, গ্রেগরি ২-০-২৫-১, পার্কিনসন ৪-০-৪৭-০, লিভিংস্টোন ২-০-২৪-০)

ইংল্যান্ড: ১৯.১ ওভারে ২০১ (রয় ৩২, মালান ১, বেয়ারস্টো ১১, মইন ১, লিভিংস্টোন ১০৩, মর্গ্যান ১৬, গ্রেগরি ১০, উইলি ১৬, কারান ১, মাহমুদ ০*, পার্কিনসন ০; ইমাদ ৪-০-৪৬-১, আফ্রিদি ৩.২-০-৩০-৩, হাসনাইন ৪-০-২৮-১, রউফ ৪-০-৪৪-১, শাদাব ৪-০-৫২-৩)

ফল: পাকিস্তান ৩১ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au