রাজনীতি

লাইফ সাপোর্টে নাসিম, অবস্থা খুবই সঙ্কটাপন্ন

  • 5:59 am - June 09, 2020
লাইফ সাপোর্টে নাসিম, অবস্থা খুবই সঙ্কটাপন্ন

ঢাকা: করোনায় আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এরইমধ্যে গতকাল সোমবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের এই শীর্ষ নেতার মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি পুরোপুরি গুজব উল্লেখ করে দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘নাসিমের স্বাস্থ্য অবস্থা আশঙ্কাজনক। ৮০ থেকে ৯০ পার্সেন্ট রক্ত সঞ্চালন রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদটি ‘গুজব’।’

গত সোমবার (১ জুন) শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্পেশাইজড হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসিইউতে ব্রেন স্ট্রোক হয় নাসিমের। শুক্রবার তার অপারেশন করা হয়। অপারেশনের পর তাকে আইসিইউতে অচেতন অবস্থায় রাখা হয়।

অপারেশনের পর চিকিৎসকরা নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরে সেটি বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়।

গতকাল সোমবার (৮ জুন) নাসিমের আইসিইউতে ভেন্টিলেশনে থাকার ৭২ ঘণ্টা পূর্ণ হচ্ছে। এর আগে গত শনিবার তার ছেলে তানভির শাকিল জয় জানিয়েছিলেন, আইসিইউতে ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গতকাল সোমবার জানিয়েছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস শনি ও রবিবার একই রকম ছিল। তিনি ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল সেরকমই আছে। অবস্থার কোনও উন্নতি নেই।

তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের জ্ঞান কখন ফেলে সেটি বোঝা যাচ্ছে না। তিনি কোমায় আছেন। তিনি কারও ঈশারায় সাড়া দিচ্ছেন না। সিটি স্ক্যান করার মতো অবস্থায় নেই তিনি। অবস্থার কিছুটা উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।’

 

 

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au