লাইফস্টাইল

গুঞ্জন হলো সত্যি, ওপারের ‘মায়া’য় মিথিলা

  • 6:31 am - July 10, 2021
গুঞ্জন হলো সত্যি, ওপারের ‘মায়া’য় মিথিলা

বিনোদন: বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ওপার বাংলার সিনেমায় কাজ করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। অবশ্য এ গুঞ্জনে একদমই নিশ্চুপ ছিলেন পরিচালক রাজর্ষি দে ও মিথিলা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই হলো সত্যি।

পরিচালক রাজর্ষি দে জানালেন, তার ‘মায়া’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। এরই মধ্যে লুক টেস্ট সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে নির্মাতা বলেন, ‘চিত্রনাট্য লেখার সময়ে ‘মায়া’ চরিত্রের জন্য ভেবে রেখেছিলাম মিথিলাকে। তার কিছু কাজ দেখে সৃজিতের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক সাড়া পাই। পরে চিত্রনাট্য পাঠালে মিথিলা খুব পছন্দ করেন। এতে মিথিলাকে তিন বয়সে দেখা যাবে।’

বর্তমানে মিথিলা অবস্থান করছেন কলকাতায়, শ্বশুরবাড়িতে। এ সিনেমার বিষয়ে মন্তব্য করার মতো অবস্থায় নেই তিনি। মিথিলা বলেন,‘এখনই সিনেমাটি নিয়ে কথা বলার মত অবস্থায় আমি নেই। অন্তত অনুমাননির্ভর কথা বলা ঠিক হবে না।’

সিনেমাটি নির্মিত হচ্ছে শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে। এতে লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করবেন কলকাতার তনুশ্রী চক্রবর্তী। এছাড়া অন্যান্য চরিত্রে আরও অভিনয় করবেন- কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। জানা গেছে, আগামী ১২ জুলাই সিনেমাটির শুটিং শুরু হবে।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au