ঘটনা প্রবাহ

ম্যারাডোনা, মেসির ভক্ত তাহের

  • 6:12 pm - July 07, 2021

নতুন সময় ডেস্ক : দেশে জার্মানি, ফ্রান্স, ইতালি বা স্পেনের মতো দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়েই আলোচনা বেশি হয় বাংলাদেশে। ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকেদের অভাব নেই দেশে। বিশ্বকাপ বা কোপা আমেরিকা শুরুর আগে এসব সমর্থকরা যে করেই হোক দেশ দুটির পতাকা ও  জার্সি কেনেন। কেউবা নিজের বাড়ির গেট বা দেয়াল দেশ দুটির পতাকার রঙে রাঙান।

তেমনই একজন আর্জেন্টিনা দলের সমর্থক পাওয়া গেল ঢাকার রাজপথে। এক কথায় আলবিসেলেস্তেদের পাড়ভক্ত বলা চলে। এই কঠোর লকডাউনে নিজের রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। তার গায়ে আর্জেন্টিনার জার্সি। নিজের রিকশাকেও রাঙিয়েছেন আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। কিছুই বাদ রাখেননি। সিট, হুড থেকে শুরু করে চাকাও রেহাই পায়নি।

আর্জেন্টিনার এমন সমর্থক রিকশাচালককে অফিসে আসার পথে পেয়েছেন লেখক ও সাংবাদিক ইমন চৌধুরী। তিনি জানালেন, ওই রিকশাচালকের নাম আবু তাহের। তার বাড়ি কুমিল্লার হোমনায়। ঢাকায় সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হলেও কখনই আর্জেন্টিনার খেলা মিস করেন না।

আর্জেন্টিনার হয়ে ৮৬ সালের বিশ্বকাপজয়ী দিয়াগো ম্যারাডোনার ভক্ত ছিলেন কৈশোরে। এখন মেসি, ডি মারিয়াদের খেলা দেখেন। আবু তাহের ও তার রিকশার ছবি আপলোড করে নিজের ফেসবুকে বুধবার স্ট্যাটাস দিয়েছেন ইমন চৌধুরী।

তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘রাজধানীতে রিকশা চালান তিনি। নাম আবু তাহের। বাড়ি কুমিল্লার হোমনায়। মঙ্গলবার বনশ্রীতে দেখা তার সঙ্গে। রিকশা থামিয়ে ছবি তুলতে চাইলে হাসিমুখে দাঁড়িয়ে গেলেন। ছবি তুলতে তুলতে বললাম- আমিও আর্জেন্টিনার সাপোর্টার। তাতে আবু তাহেরের হাসিটা আরও খানিকটা প্রশস্ত হলো যেন।

সেই কিশোর বয়সে ম্যারাডোনা নামে এক ফুটবল জাদুকর তার হৃদয় কেড়ে নিয়েছে। তারপর ওর্তেগা, বাতিস্তুতা, রিকুয়েলমে, ডি মারিয়া, মেসি-আপাদমস্তক ফুটবল পাগল মধ্যবয়সী আবু তাহের একের পর এক নাম বলে যান। রাত যত গভীরই হোক, আর্জেন্টিনার খেলা কখনো মিস করেন না।

আবু তাহেরের শরীরজুড়ে আকাশী-নীলের ছড়াছড়ি। তার প্রিয় বাহন রিকশার অবস্থাও তাই। আমি হাসতে হাসতে জানতে চাইলাম, ব্রাজিল সাপোর্টাররা আপনার রিকশায় ওঠে না? আবু তাহের হেসে বলেন, ওঠে। কেউ কেউ মজা করে ব্রাজিল দলে যোগ দিতেও বলে! বলেই আবারো হাসলেন।

দুনিয়াতে সব ভালোলাগা, ভালোবাসা যুক্তি দিয়ে প্রবাহিত হয় না। কিছু কিছু সম্পর্ক, ভালোলাগা, ভালোবাসা আবেগ দিয়েও প্রবাহিত হয়। আবু তাহেরের এই ভালোলাগা-ভালোবাসা না হয় আবেগের কাছেই বন্দি থাক। ভামোস আর্জেন্টিনা।’

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au