ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে অর্থ অভাবে পঙ্গুত বরণ করতে যাচ্ছে সাকিবকে

  • 3:11 pm - July 06, 2021

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকিব হাছান রতন নামে এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র’র এক পাঁ হারাতে বসেছে। চিকিৎসকেরা বলছেন তার ডান পাঁ কেটে ফেলতে হবে।

দুর্ঘটনার শিকার স্কুল ছাত্র সাকিব হাছান রতন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে ও উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
স্থানীয়দের সুত্রে জানা গেছে গত ৬ জুন বিকাল ৪টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নরায়নপুর এলাকায় তার বাড়ীর সামনে রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় এক বেপরোয়া মটর সাইকেল চালক তাকে সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ভুটু বাবু নামে এক ফেরি ব্যবসায়ীও আহত হন।
স্কুল ছাত্র সাকিব হাছান রতনের চাচা আনোয়ার হোসেন বলেন,মটর সাইকেলের চাপায় সাকিব হাছান রতনের ডান পাঁ একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায়,এতে সাকিব গুরুতর আহত হয়। এ অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা করার পর সাকিবকে ঢাকা হেলথ কেয়ার নামে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এরপর সেখানে দির্ঘ ২২ দিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সাকিব হাছান রতনের ডান পাঁ কেটে ফেলার পরামর্শ দেয়,অর্থ সংকটের কারনে গত ২৭জুন সাকিব হাছান রতনকে তার পরিবার বাড়ীতে নিয়ে আসেন। বর্তমানে সে বাড়ীতে আছে।
পরিবারের সদস্যরা জানায় মতিয়ার হোসেনের দুই মেয়ে ও একটিমাত্র ছেলে সাকিব হাছান রতন। এদিকে একমাত্র ছেলে সন্তানের এই করুন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন,সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন।
সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন বলেন,পৈত্রিক সুত্রে পাওয়া তিন বিঘা জমি বন্দক রেখে এই পর্যন্ত ছেলের চিকিৎসা খরচ চালিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাক্তার শাহেন শাহ বলেছেন পাঁ কেটে ফেলতে হবে,এতে অনেক টাকার প্রয়োজন, এই টাকা তিনি কোথাও যোগাড় করতে পারছেন না, এই জন্য তিনি সমাজের বৃত্তবানদের নিকট সহযোগীতার জন্য আকুল আবেদন জানিয়েছেন ।
এ বিষয়ে কথা বললে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল বলেন,বিষয়টি শুনেছি ছেলেটির খোজঁ খবর নিতে তাদের বাড়ীতে যাবো,ব্যাক্তিগত ভাবে যতটুকু পারি তাকে সহোযোগিতা করবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সমশের আলী মন্ডল বলেন বিষয়টি জানা ছিলো না, এটি আত্যন্ত মার্মান্তিক ও দু:খ জনক ব্যপার একজন ছাত্রের এরকম ঘটনা কষ্ট দায়ক। স্কুলের পক্ষ থেকে সহোযোগিতার জন্য বিষয়টি ঐ স্কুলের প্রধান শিক্ষককের সাথে কথা বললো।
বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন এর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে বীর মুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের সাথে কথা বলে তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au