খেলাধুলা

ফাইনালে আর্জেন্টিনাকেই চাইছেন নেইমার

  • 6:05 am - July 06, 2021
ফাইনালে আর্জেন্টিনাকেই চাইছেন নেইমার

ক্রীড়া ডেস্ক: পুরো কোপা আমেরিকা টুর্নামেন্টেই জাদু দেখিয়ে যাচ্ছেন নেইমার। কখনও নিজে করছেন গোল আবার কখনও সতীর্থের গোলে রাখছেন অবদান। বলতে গেলে তারকা এ ফরোয়ার্ডের কাঁধে ভর করেই ফের এ টুর্নামেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। এবার সেই তিনিই শিরোপা লড়াইয়ের ম্যাচে প্রতিপক্ষ হিসেবেই আর্জেন্টিনাকেই চাইছেন।

শিরোপা জিততে ব্রাজিলের অবশ্যই চাওয়া হওয়া উচিত কলম্বিয়া ফাইনালে উঠুক। কিন্তু তেমনটা চান না নেইমার। শিরোপার আনন্দটা বহুগুণ বাড়িয়ে নিতেই ফাইনালে আর্জেন্টিনাকেই চায় সেলেসাওরা। নেইমার অন্তত সেটিই চান। আজ পেরুর বিপক্ষে জিতে সেটিই জানিয়েছেন গণমাধ্যমকে, ‘দেখুন আমি আর্জেন্টিনার সমর্থক। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’

কোপার ফাইনালে যদি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা হয়, তবে সেটি হবে নেইমার-মেসির মধ্যেও। যা দেখতে মুখিয়ে ফুটবল প্রেমিরা। ব্যাপারটি নেইমারও জানেন। হয়তো তাই এ তারকাও শিরোপা জিততে মরিয়া হয়ে রয়েছেন। যা তার কথাতেও স্পষ্ট, ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’

চলতি কোপায় দুর্দান্ত খেলছে ব্রাজিল। যে কারণে সতীর্থদের পারফরম্যান্সে দারুণ খুশি নেইমার। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে পেরুর বিপক্ষে লুকাস পাকেতা দারুণ এক গোল করেন। নেইমারের মতে এই পাকেতা একজন ম্যাচ উইনারই, ‘পাকেতা দুর্দান্ত এক খেলোয়াড়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে। প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

আগামী ১১ জুন কোপার ফাইনাল। এরইমধ্যে সেখানে জায়গা করে ফেলেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালেই দলটি পেয়ে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ। সেই দলটি হতে আর্জেন্টিনা অথবা কলম্বিয়া। যদিও নেইমারের চাওয়া ফাইনালে উঠুক আর্জেন্টিনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au