রৌমারীতে সামাজিক ছাত্রফ্রন্ট'র প্রকাশিত নিউজের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সরকারি ডিগ্রি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর শিক্ষাখাতে বাজেট বাড়ানোর দাবিতে কলেজের দেওয়ালে লিখনে ছাত্রলীগের বাধা শিরোনামে অধিকার বিডি ডটকম অনলাইন পোর্টালের সংবাদ প্রকাশে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ সভা করেছে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ।
সোমবার (০৮ জুন) বেলা ১২টার দিকে রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
রৌমারী কলেজ ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রফিক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সামাজিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমার অভিযোগ সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। রৌমারী ডিগ্রি কলেজ ছাত্রলীগ এমন কোনো ঘটনা ঘটায়নি এবং পূর্বেও এমন কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমি অধিকার বিডি ডটকমের প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এব্যাপারে সামাজিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি সুমাইয়া সোমা জানায়, আমরা শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে রৌমারী ডিগ্রি কলেজের দেওয়ালে লিখতে গেলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী আমাদের লিখতে বাধা দেয় এবং একপর্যায়ে আমাদের হেনস্তা করে তারা। আমাদের রৌমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে চলে আসতে বাধ্য করানো হয়।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা ছাত্রলীগের রাফিউজ্জামান হৃদয়, মাশুকুর রহমান বিপ্লব, ইমরান শরিফ, মাহমুদুল রুবেল, ইলা, দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সোহেল রানা, কলেজ ছাত্রলীগের বিল্লাল, জনি মন্ডল, সাবিফ আহমেদসহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা।