খেলাধুলা

পেলের রেকর্ড ভাঙতে চলেছেন মেসি

  • 6:27 am - July 05, 2021

ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙতে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে আর একটি গোল করতে পারলেই রেকর্ড স্পর্শ এবং ২টি করতে পারলে পেলেকে ছাড়িয়ে যাবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

১৯৭১ সালে জাতীয় দলের জার্সি গায়ে খেলা শেষ করেন এডসন আরান্তেস নসিমেন্ত পেলে। তখন আর্জেন্টিনার লিওনেল আন্দ্রেস মেসির জন্মও হয়নি। মেসি জন্মেছেন ১৯৮৭ সালে। ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকা কোপা আমেরিকা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে ইকুয়েডরকে হারানোর পর আলোচনায় আসেন।

এই ম্যাচেই মেসির মন্ত্রমুগ্ধ পারফরম্যান্সের কারণে পেলের সঙ্গে মেসির আলোচনা শুরু হয়। সাড়া উঠে পেলের রেকর্ড ভাঙতে চলেছেন মেসি। আর একটি গোল হলেই পেলের রেকর্ড স্পর্শ করে ফেলবেন তিনি। আর দুই গোল করলে পেলেকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবলে পেলে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন। সেই রেকর্ড স্পর্শ করতে মেসি এখন পেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করে মেসি এখন পেলের একহাত দূরে অবস্থান করছেন। ১৪৯ ম্যাচ খেলে মেসি করেছেন ৭৬ গোল।

বাংলাদেশ সময় আগামী বুধবার (৭ জুলাই) কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে দুই গোল করতে পারলে পেলেকে ছাড়িয়ে যাবেন মেসি। তবে তা যদি না হয় সেক্ষেত্রে কলম্বিয়াকে হারাতে পারলে ফাইনালে যাবে আর্জেন্টিনা। সেই সুবাদে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি, সেখানে মেসি গোল পাবেন, সেটা ধরেই নিচ্ছেন মেসি ভক্তরা।

পেলেকে ছাড়িয়ে যেতে আরও একটি রেকর্ডের মুখে মেসি। ব্রাজিলের জার্সিতে পেলের হ্যাটট্টিক ৭টি, আর মেসির হ্যাটট্টিক ৬টি।

এদিকে, চূড়ান্ত ফর্মে আছেন মেসি। চলমান কোপা আর্মেরিকা টুর্নামেন্টের পাঁচ খেলায় চার গোল করেছেন মেসি। এর মধ্যে দুটি গোল ফ্রি কিক থেকে করেন। এছাড়া পাঁচটি গোলে অ্যাসিস্ট করেন, পনেরবার গোলের সুযোগ তৈরি করেছেন। চার খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au