আইন আদালত

পাহাড় কাটা: ব্যবস্থা না নেয়ায় সচিবসহ ৯ জনের বিরুদ্ধে রুল

  • 9:55 am - July 04, 2021
পাহাড় কাটা: ব্যবস্থা না নেয়ায় সচিবসহ ৯ জনের বিরুদ্ধে রুল

ঢাকা: চট্রগ্রামের বাঁশখালির গুনাগড়ি পাহাড়কে পুর্বাবস্থায় ফিরিয়ে আনা ও পাহাড় কাটার জন্য দায়ী ব্যক্তিদের নিকট হতে খরচ আদায়ে ব্যবস্থা গ্রহণ না করায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ ৯ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাই কোর্ট।

রোববার (৪ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ।

তিনি জানান, গত ৩০ জুন আদালত অবমাননার আবেদন শুনানি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের আদালত বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ।

মনজিল মোরসেদ বলেন, চট্রগ্রামের বাঁশখালি উপজেলার সরকারি গুনাগড়ি পাহাড় কেটে ২০১১ সালে স্থানীয় কতিপয় প্রভাবশালিরা মাটি বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পাহাড় ধ্বংস করেছেন। এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে আমাদের সংগঠন রিট করে।

পরবর্তীতে ২০১৮ সালের ৭মে এ রিটের রুলের শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারূল হক আকন্দের দ্বৈত বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে কয়েকটি নির্দেশনাসহ রায় ঘোষণা করেন।

নির্দেশনার মধ্যে ছিল-

১) বিশেষজ্ঞ মতামত গ্রহণ করে আগামী এক বছরের মধ্যে গুনাগড়ি পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। সরকারের নিকট হতে এ ব্যাপারে কাজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা।

২) পাহাড়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে যে অর্থ খরচ হবে, তা যারা মাটি বিক্রি করার জন্য দায়ী তাদের নিকট হতে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা।

৩) যেসব সরকারি অফিসারদের দায়িত্ব পালনের সময় তাদের নিস্ক্রিয়তায় পাহাড় ধ্বংস করা হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দেয়।

উক্ত রায় অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় চট্রগ্রাম জেলা প্রশাসনের বর্তমান ও পূর্বে দায়িত্ব পালনকারী ৯ জন সরকারি অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।

যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তারা হলেন- মো. আবদুল মান্নান, চট্রগ্রামের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে সচিব, পাট মন্ত্রণালয়), বর্তমান জেলা প্রশাষক মো. মমিনুর রহমান, চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার একেএম হাফিজ আখতার, বর্তমান পুলিশ সুপার এস এম রাশিদুল হক, বাঁশখালির সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির ইকবাল, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল মালেক ও মো. সাজাহান খান, বাশখালির বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিউল কবির।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au