খেলাধুলা

রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে সেমিতে পেরু

  • 7:34 am - July 03, 2021
রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে সেমিতে পেরু

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সময় শনিবার গোইয়ানিয়ার অলিম্পিকোয় দারুণ লড়াই করল প্যারাগুয়ে ও পেরু। নির্ধারিত সময়ে খেলা ড্র হয় ৩-৩ গোলে। যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত সে লড়াইয়ে ৪-৩ গোলে জিতে পেরু জায়গা করে নেয় চলতি কোপার সেমিফাইনালে

ম্যাচের শুরুতে গুস্তাভো গোমেসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই দুবার জালে বল পাঠিয়ে পেরুকে এগিয়ে নেন জানলুকা লাপাদুলা। পরে ইয়োশিমার ইয়োতুন ব্যবধান আরও বাড়ান। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে লড়াই টাইব্রেকারে নেন গাব্রিয়েল আভালোস। এরপর টাইব্রেকারে দুই দলেরই প্রথম দুই শটে গোল হয়। প্যারাগুয়ের তৃতীয় শট নিতে এসে উড়িয়ে মারেন এক্তর মার্তিনেস। সান্তিয়াগো ওরমেনোর নেওয়া পেরুর তৃতীয় শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্তোনি সিলভা। প্যারাগুয়ের চতুর্থ শটেও উড়িয়ে মারেন ব্রায়ান সামুদিও। সেই সুযোগে পেরুর চতুর্থ শট জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান রেনাতো তাপিয়া।

টাইব্রেকারে পঞ্চশ শটে গোল করে প্যারাগুয়েকে লড়াইয়ে রাখেন রবের্ত পিরিস। পেরুর ক্রিস্তিয়ান কুয়েভো লক্ষ্যভেদ করতে পারলে সেখানেই জয় নিশ্চিত হতো, কিন্তু তার শট রুখে দেন গোলরক্ষক সিলভা। দুটি শট ঠেকিয়ে নায়ক হতে পারতেন তিনি। কিন্তু সাডেন ডেথে হতাশ করেন তার সতীর্থ আলবের্তো এসপিনোলা। তার শট ঠেকিয়ে উল্টো নায়ক বনে যান পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়েসে। এরপর পেরুর মিগুয়েল ত্রাওকো জালে বল পাঠালে শেষ চারের টিকেট পায় তারা।

এরআগে একাদশ মিনিটে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। কর্নারে ডিফেন্ডার এক্তর মার্তিনেসের হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। আলগা বল খুব কাছ থেকে টোকায় জালে পাঠান আরেক ডিফেন্ডার গুস্তাভো গোমেস। এর কিছুক্ষণ পরেই অবশ্য সমতায় ফেরে পেরু। ডান দিক দিয়ে আক্রমণে উঠে আন্দ্রে কারিয়ো একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান। আর বাঁ পায়ের প্রথম ছোয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন লাপাদুলা। তবে ৪০তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন লাপাদুলা।

বিরতির ঠিক আগে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। বল দখলের লড়াইযে প্রতিপক্ষকে হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তাদের গোলদাতা গোমেস। এ সুযোগেও তেমন কিছু করতে পারছিলো না পেরু। উল্টো ৫৪ মিনিটে সমতায় ফেরে প্যারাগুয়ে। কর্নারে পেরুর রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো উঁচু শটে গোলটি করেন জুনিয়র আলোনসো।

৮০তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় পেরু। ইয়োতুনের দূর থেকে নেওয়া শট একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তাতে নির্ধারিত সময়েই জয়ের আশা জাগে দলটির। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল ঢের। পাঁচ মিনিট পর দারুণ ছন্দে থাকা কারিয়ো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে পেরুও ১০ জনের দলে পরিণত হয়। আর সেই সুযোগে নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের সমতা টানে প্যারাগুয়ে। কাছ থেকে গোলটি করেন গাব্রিয়েল আভালোস। তাই ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতে পেরু।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au