খেলাধুলা

নেইমারের সঙ্গে খেলার স্বপ্ন এবার পূরণ হচ্ছে রামোসের

  • 2:36 pm - July 02, 2021
নেইমারের সঙ্গে খেলার স্বপ্ন এবার পূরণ হচ্ছে রামোসের
ক্রীড়া ডেস্ক: বেশ কয়েকবারই সার্জিও রামোস ইচ্ছে পোষন করেছেন নেইমারের সঙ্গে খেলার। এবার তার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। পিএসজির সঙ্গে চুক্তি করছেন এই ডিফেন্ডার। দুই বছরের জন্য প্যারিসের ক্লাবটির অংশ হবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এমনটাই জানিয়েছেন আরএমসি স্পোর্তের সাংবাদিক মোহামেদ বোহাফসি।
বোহাফসি টুইটে জানিয়েছেন, ‘পিএসজি ও রামোসের মধ্যে চুক্তি সম্পন্ন। রিয়াল কিংবদন্তি দুই বছরের জন্য পিএসজিতে যোগ দিচ্ছেন। খেলোয়াড়ের ভাই (এজেন্ট) এরই মধ্যে প্যারিসে আছেন এবং প্যারিসের ক্লাবের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন। আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল হয়ে যাবে।’
এদিকে ভিন্ন এক টুইটে বোহাফসি আরও জানিয়েছেন, ‘রামোস এরই মধ্যে পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন। মাদ্রিদ কিংবদন্তি ইংল্যান্ডের আরও কিছু ক্লাবের কাছ থেকে পিএসজির চেয়েও বেশি বেতনের প্রস্তাব পেয়েছিলেন। তাঁর ভাই আজ প্যারিসে এসেছিলেন সব চূড়ান্ত করার জন্য। দুই বছর প্যারিসে থাকবেন রামোস।’
এরআগে রিয়াল মাদ্রিদে টানা ১৬ বছর কাটিয়ে ছিলেন রামোস। ক্লাবটিতে আরও দুই বছর থাকার ইচ্ছে ছিল তার। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি তাকে প্রস্তাব দেয় এক বছরের। যে কারণে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন স্পেনের এ তারকা মিডফিল্ডার।
এদিকে ফ্রেঞ্চ বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, রামোসকে পাওয়ার জন্য গত জানুয়ারি থেকে চেষ্টা চালাচ্ছিল পিএসজি। চুক্তির মেয়াদ আর ছয় মাস বাকি থাকায় যেকোনো ক্লাবের সঙ্গে এ সময় কথা বলতে বাধা ছিল না রামোসের। কিন্তু রামোস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নেই আগ্রহী ছিলেন।
অবশ্য গত ডিসেম্বরেই খবর ছড়িয়ে পড়েছিল, রামোসকে পিএসজিতে যাওয়ার জন্য নিজে ফোন করেছিলেন নেইমার। এবার ব্যাপারটি তাহলে সত্য হতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au