রাজনীতি

জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের মৃত্যুতে বিএনপির শোক

  • 2:12 pm - July 02, 2021
জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি কাফি খানের মৃত্যুতে বিএনপির শোক

ঢাকা: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি, খ্যাতিমান সাংবাদিক, অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। কাফি খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।

বৃহস্পতিবার (১ জুলাই) তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন কাফি খান।

কাফি খানের জন্ম ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাজীপাড়া গ্রামে। সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম তারিখ ১ মে ১৯২৯। রেওয়াজ অনুযায়ী এক বছরের হিসাব নেই। অর্থাৎ আসল জন্মসাল ১৯২৮।

বিএনপির দপ্তরের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মরহুম কাফি খান শহীদ জিয়াউর রহমানের একজন ঘনিষ্ঠ, দক্ষ ও আস্থাভাজন প্রেস সচিব ছিলেন। বহুদলীয় গণতন্ত্র এবং দেশ ও জাতি গঠনের নবযাত্রায় গণমুখী প্রেসিডেন্সী গড়ে তুলতে শহীদ জিয়া বিচক্ষণ, দেশপ্রেমিক, দক্ষ ও পারদর্শী ব্যক্তিদের নিয়ে যে টিম গড়ে তুলেছিলেন কাফি খান ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রেস সেক্রেটারীর দায়িত্ব পালনেও তিনি তাঁর মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। তাঁর সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ ছিল সর্বজনস্বীকৃত। সর্বোপরি তিনি ছিলেন সৎ, সজ্জন ও বন্ধুবৎসল মানুষ।

শোক বার্তায় বলা হয়, বহু গুণে গুনান্বিত কাফি খানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। একাধারে সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কাফি খানের অবদান অনস্বীকার্য। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে ভরাট কন্ঠ ও সাবলীল সংবাদ পাঠক হিসেবে তাঁর কৃতিত্বের জন্য তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবেও তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন তাঁকে জান্নাতবাসী করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শোকবার্তায় মরহুম কাফি খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় দুঃখ প্রকাশ করে বলেন, মরহুম কাফি খান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনসহ সবখানেই তাঁর অসামান্য প্রতিভা তাঁকে এক স্বতন্ত্র মাত্রা দান করেছিল। বিচক্ষণতা ও সফলতার সাথে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারীর গুরু দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সাথে দেশী-বিদেশী গণমাধ্যম ও সাংবাদিকদের নিবিড় যোগাযোগ ও সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। শুধু গণমাধ্যম নয়, দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাগরণ সৃষ্টির লক্ষ্যে সেসময় তিনি নেপথ্যচারীর ভূমিকাও পালন করেছিলেন। দেশ, রাজনীতি, রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা, চেতনা, নীতি ও আদর্শ তিনি অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষায় জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরতে নেপথ্যে কাজ করেছেন।

‘তিনি শহীদ জিয়ার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন এবং শহীদ জিয়া তাঁর ওপর আস্থা রাখতেন। ব্যক্তিজীবনে অত্যন্ত নিষ্ঠাবান কাফি খান শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রেস সচিব হিসেবে যে দক্ষতা ও প্রাজ্ঞতার পরিচয় দিয়েছেন তা অতুলনীয়। তাঁর মৃত্যুতে জাতি সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্রকে হারালো। সাংবাদিক কাফি খানের মৃত্যুতে দেশবাসী ও তাঁর পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, স্বতীর্থ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au