ঘটনা প্রবাহ

ভোলাহাটে পিআইও’র বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অভিযোগ করায় অভিযোগকারী অবরুদ্ধ

  • 3:50 pm - June 28, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃকাউছার আলম সরকারের বিরুদ্ধে প্রকল্পে অনিয়মে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করায় ২৮জুন সোমবার অভিযোগকারী সুরানপুর গ্রামের মোঃ মোজাহারুল ইসলামের ছেলে মোঃ নাসিমুল হককে ডেকে ইউএনও অফিসে দেড়ঘন্টা অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি গণমাধ্যম কর্মীরা জেনে যাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

অভিযোগে জানা গেছে, ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃকাউছার আলম সরকার এবং প্রকল্প কমিটির বিরুদ্ধে প্রকল্পে হরিলুট করার অভিযোগ এনে গত বুধবার (১৬ জুন) ডাকযোগে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের জনৈক মোঃনাসিমুল হকসহ অন্যরা।

অভিযোগে বলা হয়, সরকারি নিয়মবহির্ভূতভাবে একই স্থানে পরপর ২ অর্থবছরে দুইবার বরাদ্দ দেয়া হয়। যেমন ২০১৯-২০২০ অর্থবছরে গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর জবানের গভীর নলকূপ হতে বিজিবি ক্যাম্প বাগডোগরা জাহিরুলের নলকূপ পর্যন্ত রাস্তায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৯ মেট্রিক টন এবং ২০২০-২০২১ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির ৪ লাখ টাকা বরাদ্দ দেয় পিআইও।

কিন্তু ২০১৯-২০২০ অর্থবছরের ৯ মেট্রিক টন গমের যে প্রকল্প ছিল সেখানে তৎকালীন প্রকল্প সাধারণ সম্পাদক আব্দুর রশিদকে ছাড়া গম উত্তোলন করে হরিলুট করা হয়েছে। এছাড়া কাজের বিনিময়ে টাকায় যেখানে স্থানীয় শ্রমিক দিয়ে রাস্তায় মাটি ভরাট করার কথা সেখানে ড্রেজিং মেশিন দিয়ে ৪ লাখ টাকার কাজ অল্প টাকা খরচ করে টাকা হরিলুট করা হয়েছে।

এদিকে ২৮ জুন সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ কাউছার আলম সরকার কাজের কথা বলে অভিযোগকারী মোঃ নাসিমুল হককে ইউএনও অফিসে ডাকে। প্রেক্ষিতে মোঃনাসিমুল হক বেলা ১২টার দিকে এলে তাকে ইউএনও অফিসে একটি কক্ষে তালা মেরে আটকিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকারের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অবরুদ্ধ রাখার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে বেলা দেড়টার দিকে অভিযোগকারী মোঃনাসিমুল হককে ছেড়ে দেয়া হয় এবং ঘটনাটি সাংবাদিকদের জানালে তাঁকে পরবর্তীতে মাদক,চাঁদাবাজি ও অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকী দেয়া হয় বলে অভিযোগকারী অভিযোগ করেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au