এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ভাঙ্গা সাঁকো নামক স্থানে আম বোঝাই ট্রাক রাস্তার ধারে উল্টে যায়। গাছে ট্রাকটি আটকিয়ে যায়। ২৪শে জুন সকালে মির্জাপুর বাজার থেকে ছেড়ে আসা আম বোঝায় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি হেলপার চালাচ্ছিল বলে জানায় স্থানীয়রা।
স্থাণীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি ঝুঁকিপূর্ণ থাকায় গত বছরের ১৯ নভেম্বর ভোর ৫টার দিকে ধান বোঝায় নসিমন উল্টে ৮ জন নিহত হয়। ঝুঁকিপূর্ণ রাস্তার উন্নয়নমূলক কাজে ১০ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে প্রটেকশন ওয়াল নির্মান ও রাস্তাটি চলাচল উপযোগী করা হয়। উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে রাস্তাটি আবারো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
তাই আম ভর্তি ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এখানে উন্নয়নমূলক কাজে অনিয়ম দুর্নীতি করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও শিবগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী পলাশের বিচার চাই এলাকাবাসী।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, হেলপার দিয়ে গাড়ি চালনার কারণে ব্যাপকভাবে সড়ক দূর্ঘটনা হচ্ছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।
কাজের ত্রুটি থাকার বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ জানান, সরেজমিনে তদন্ত করে কাজের ত্রুটি প্রমান হলে দাপ্তরিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au